ডায়াবেটিস নিয়েও শিশুর স্বাভাবিক জীবন

শিশুদের মধ্যে টাইপ-১ ডায়াবেটিস বেশি দেখা যায়।

ডায়াবেটিস শুধু বয়স্কদের রোগ নয়, শিশু-কিশোররাও এতে আক্রান্ত হতে পারে। শিশুদের মধ্যে টাইপ-১ ডায়াবেটিস বেশি দেখা যায়। অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, ক্ষুধা বেড়ে যাওয়া, ওজন কমে যাওয়া, দুর্বলতা, ঝাপসা দেখা ও ঘন ঘন সংক্রমণ এ রোগের লক্ষণ। এসব উপসর্গ দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। টাইপ-১ ডায়াবেটিসের কার্যকর চিকিৎসা হলো ইনসুলিন। শিশুর ডায়াবেটিস নিশ্চিত হলে নিয়মিত ইনসুলিন ও গ্লুকোজ পরীক্ষা করতে হবে। পাশাপাশি সুষম ও বয়স উপযোগী খাবার, পর্যাপ্ত পানি ও নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। ভাজাপোড়া, চিপস, কোমল পানীয় ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা দরকার। শিক্ষকদের শিশুর ডায়াবেটিস সম্পর্কে জানানো এবং তাকে মানসিকভাবে সহায়তা করাও গুরুত্বপূর্ণ। পরিবারের সচেতনতা ও সঠিক পরিচর্যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবনযাপন সম্ভব।

আরও