আজ ৮ অক্টোবর। ১৮৭১ সালের আজকের দিনে শিকাগোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। প্রায় ৩০০ মানুষ মারা যান, ১৭ হাজারের বেশি ভবন পুড়ে যায় এবং শহরের প্রতি তিনজনের একজন গৃহহীন হয়ে পড়েন। আগুনের কারণ আজও নিশ্চিত হওয়া যায়নি।
তবে কথিত আছে, আজ থেকে ১৫৫ বছর আগে আজকের এই দিনে প্যাট্রিক ও ক্যাথেরিন দম্পতির মালিকানাধীন একটি গোয়ালঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। জনশ্রুতি রয়েছে, এ দম্পতির মালিকাধীন একটি গাভীই হারিকেনে লাথি মেরে এই আগুন লাগিয়েছিল। যদিও এ তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। আর এ জন্যই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ আজও অজানা। যদিও অনেকের ধারণা দুধ চুরি করতে এসে চোরের অসাবধানতায় এমনটি ঘটেছিল।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১০৭৫ : দিমিতার জেভোনিমির ক্রোয়েশিয়ার রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৬৯০ : অটোমান বাহিনী বেলগ্রেড দখল করে।
১৭৬৯ : ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক নিউজিল্যান্ডের পোভার্টি বেতে অবতরণ করেন।
১৮৫৬ : চীন ও ব্রিটিশ শক্তির মধ্যে দ্বিতীয় আফিম যুদ্ধ শুরু হয়।
১৮৭১ : যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়।
১৯১২ : মন্টিনিগ্রো তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে প্রথম বলকান যুদ্ধ শুরু হয়।
১৯৪০ : দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মান বাহিনী রোমানিয়া দখল করে।
১৯৪৫ : রাডার প্রযুক্তির গবেষণার সময় মাইক্রোওয়েভ ওভেন আবিষ্কারের পেটেন্ট পান পার্সি স্পেন্সার।
১৯৬২ : আলজেরিয়া জাতিসংঘের ১০৯তম সদস্য হয়।
১৯৭০ : আলেকজান্ডার সলঝেনিৎসিন সাহিত্যে নোবেল পুরস্কার পান।
১৯৯৩ : দক্ষিণ আফ্রিকার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয় জাতিসংঘ।
২০০৫ : পাকিস্তান, ভারত ও আফগানিস্তানে ভূমিকম্পে ৭৩ হাজার মানুষ মারা যায়।
জন্ম
১৫১৫ : মার্গারেট ডগলাস, লেনক্সের কাউন্টেস।
১৮৮৩ : অটো ওয়ারবার্গ, জার্মান জীবরসায়নবিদ।
১৯৪৬ : ডেনিস কুসিনিচ, মার্কিন রাজনীতিবিদ।
১৯৫৮ : উরসুলা ফন ডেয়ার লাইয়েন, জার্মান রাজনীতিবিদ।
মৃত্যু
১৯৬৭ : ক্লেমেন্ট অ্যাটলি, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।
২০১৩ : ফিলিপ শেভরন, দ্য পোগসের গিটারবাদক।
২০১৫ : জিম ডায়মন্ড, ব্রিটিশ সংগীতশিল্পী।
২০১৫ : হিউ স্কালি, ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক।