আজ ৫ নভেম্বর। ১৬০৫ সালের আজকের দিনে ইংল্যান্ডের পার্লামেন্ট ভবন ও হাউস অব লর্ডস উড়িয়ে দেওয়ার একটি ভয়াবহ পরিকল্পনা নস্যাৎ করে দেয় দেশটির কর্তৃপক্ষ। রাজপরিবার ও সরকারের শীর্ষ ব্যক্তিদের টার্গেট করে এই গোপন ষড়যন্ত্রের মূল হোতা গাই ফোকসকে পার্লামেন্ট ভবনের নিচতলা থেকে বিপুল পরিমাণ বারুদের পিপাসহ আটক করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিস্ফোরণ ঘটলে রাজা ও পার্লামেন্টের সদস্যদের প্রাণহানির আশঙ্কা ছিল। ষড়যন্ত্রটি ফাঁস হয়ে যাওয়ায় তা আর বাস্তবায়িত হয়নি। পরে ফকস ও তার সহযোগীদের বিচার ও শাস্তি দেয়া হয়। মূলত ধর্মীয় দমনপীড়ন ও আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রোমান ক্যাথলিকদের একটি দল এই গোপন পরিকল্পনা করেছিল।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৪৯২: কিউবার আদিবাসীদের কাছ থেকে ভুট্টা চাষ ও সংগ্রহের পদ্ধতি সম্পর্কে জানতে পারেন ক্রিস্টোফার কলম্বাস।
১৫০০: জ্যোতির্বিদ নিকোলাস কোপার্নিকাস চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করেন।
১৫৭২: ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলে নতুন নক্ষত্রের বিস্ফোরণ খালি চোখে পর্যবেক্ষণ করেন জ্যোতির্বিদ টাইকো ব্রাহে।
১৬০৫: ইংল্যান্ডের পার্লামেন্ট ভবনের নিচে বারুদভর্তি কক্ষে ধরা পড়েন গাই ফকস। রাজা প্রথম জেমস ও পার্লামেন্ট সদস্যদের হত্যার উদ্দেশ্যে ভবনটি উড়িয়ে দেয়ার ষড়যন্ত্র ব্যর্থ হয়।
১৬৩০: ইংল্যান্ড ও স্পেনের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৭২: দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ইউলিসিস এস গ্রান্ট।
১৯১২: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন উড্রো উইলসন।
১৯৩৫: বাজারে আসে জনপ্রিয় বোর্ড খেলা মনোপলি।
১৯৪০: তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
১৯৬৮: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন রিচার্ড নিক্সন।
১৯৯৪: ৪৫ বছর বয়সে বিশ্ব হেভিওয়েট বক্সিং শিরোপা পুনরুদ্ধার করেন জর্জ ফোরম্যান।
২০১৮: নাসার মহাকাশযান ভয়েজার-২ আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে।
জন্ম
১৮৯২: জে বি এস হ্যালডেন, ব্রিটিশ বংশগতিবিদ।
১৮৯৩: রেমন্ড লোয়ি, ফরাসি বংশোদ্ভূত মার্কিন শিল্পনকশাবিদ।
১৯৩১: চার্লস টেলর, কানাডীয় দার্শনিক।
১৯৪৮: বব বার, মার্কিন রাজনীতিবিদ ও আইনজীবী।
মৃত্যু
১৯৫৬: আর্ট টেটাম, মার্কিন জ্যাজ পিয়ানোবাদক।
১৯৮৬: ববি নান, মার্কিন সংগীতশিল্পী।
১৯৯১: রবার্ট ম্যাক্সওয়েল, ব্রিটিশ সংবাদপত্র প্রকাশক।
২০০৩: ববি হ্যাটফিল্ড, মার্কিন সংগীতশিল্পী।
২০০৫: লিংক রে, মার্কিন গিটারবাদক।