ইতিহাসে আজকের দিন

বরফ তৈরির যন্ত্র বদলে দিল মানুষের জীবন

১৯৮৭ সালের এদিনে তাইওয়ানে ৩৭ বছরের সামরিক আইন প্রত্যাহার করা হয়

আজ ১৪ জুলাই। ১৮৫০ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি অনুষ্ঠানে প্রথমবারের মতো যন্ত্রে তৈরি বরফ ব্যবহার করা হয়। প্রাকৃতিক বরফের ওপর নির্ভরশীল মানুষের কাছে ওই সময়ে এটি ছিল বিস্ময়কর এক উদ্ভাবন। চিকিৎসক জন গোরি মূলত ইয়েলো ফিভার বা পীতজ্বরে আক্রান্তদের শীতল পরিবেশে রাখতে যন্ত্রটি তৈরি করেছিলেন।

জীবদ্দশায় সমালোচিত হলেও জন গোরির এ আবিষ্কারই পরে আধুনিক রেফ্রিজারেশন ও শীতাতপ নিয়ন্ত্রণ প্রযুক্তির ভিত্তি গড়ে দেয়। মানুষের দৈনন্দিন জীবন, খাদ্য সংরক্ষণ ও চিকিৎসাব্যবস্থায় এ উদ্ভাবন যুগান্তকারী পরিবর্তন আনে।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৭৮৯ : বাস্তিল দুর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়।
১৭৯৫ : ‘লা মার্সেইয়েজ’কে ফ্রান্সের জাতীয় সংগীত ঘোষণা করা হয়।
১৮৫০ : ফ্লোরিডায় প্রথমবারের মতো যন্ত্রে তৈরি বরফ জনসমক্ষে প্রদর্শিত হয়।
১৮৬৮ : অ্যালভিন জে ফেলোস টেপ মেজারের পেটেন্ট লাভ করেন।
১৯১৪ : তরল জ্বালানিচালিত রকেটের প্রথম পেটেন্ট পান রবার্ট গডার্ড।
১৯৬৫ : নাসার মেরিনার-৪ প্রথমবারের মতো মঙ্গল গ্রহের কাছ দিয়ে উড়ে যায়।
১৯৮৩ : জাপানে নিনটেনডো প্রথমবারের মতো ‘মারিও ব্রাদার্স’ আর্কেড গেম প্রকাশ করে।
১৯৮৭ : তাইওয়ানে ৩৭ বছরের সামরিক আইন প্রত্যাহার করা হয়।

জন্ম

১৮১৬ : আর্থার দ্য গোবিনো, ফরাসি কূটনীতিক, লেখক ও নৃতাত্ত্বিক।
১৯১১ : টেরি-থমাস, ব্রিটিশ অভিনেতা।
১৯১২ : নর্থ্রপ ফ্রাই, কানাডীয় সাহিত্য সমালোচক।
১৯৩৮ : মোশে সাফদি, ইসরায়েলি-কানাডীয়-আমেরিকান স্থপতি।

মৃত্যু

১৮৮১ : বিলি দ্য কিড, মার্কিন বন্দুকযোদ্ধা।
১৯৮৪ : ফিলিপ উইন, মার্কিন সংগীতশিল্পী।

আরও