আজ ৩ অক্টোবর। ১৮৬৩ সালের আজকের দিনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন সরকারিভাবে ‘থ্যাংকসগিভিং’ বা ধন্যবাদ জ্ঞাপন দিবস পালনের ঐতিহাসিক ঘোষণা দেন। দীর্ঘদিন ধরে এর জন্য আহ্বান জানিয়ে আসছিলেন লেখক সারাহ জোসেফা হেল। লিংকনের ঘোষণায় নভেম্বরের শেষ বৃহস্পতিবারকে কৃতজ্ঞতা জানানোর দিন হিসেবে নির্ধারণ করা হয় এবং দেশবাসীকে একসঙ্গে তা পালনের আহ্বান জানানো হয়।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৭৩৯ : রুশ-তুর্কি যুদ্ধের শেষে নিসা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৭৮ : ক্যাপ্টেন জেমস কুক আলাস্কায় পৌঁছান।
১৮৬৩ : আব্রাহাম লিংকন জাতীয় কৃতজ্ঞতা দিবস পালনের ঘোষণা দেন।
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন
১৮৮৮ : ফ্রিডটিওফ নানসেনের নেতৃত্বে গ্রিনল্যান্ড অতিক্রমের প্রথম অভিযান সম্পন্ন হয়।
১৯৩২ : যুক্তরাজ্য থেকে স্বাধীন হয়ে লিগ অব নেশনস-এ যোগ দেয় ইরাক।
১৯৫২ : ব্রিটেন বিশ্বের তৃতীয় পারমাণবিক শক্তিতে পরিণত হয়।
১৯৯০ : পূর্ব ও পশ্চিম জার্মানির পুনর্মিলন ঘটে।
১৯৯৫: বহুল আলোচিত হত্যা মামলা থেকে খালাস পান মার্কিন তারকা ও খেলোয়াড় ও জে সিম্পসন।
জন্ম
১৮৬৭ : পিয়ের বনাঁর, ফরাসি শিল্পী।
১৮৯৫ : সের্গেই ইয়েসেনিন, রুশ কবি।
১৯২৮ : এরিক ব্রুন, ডেনিশ নৃত্যশিল্পী।
১৯৩৬ : স্টিভ রাইখ, মার্কিন সুরকার।
মৃত্যু
১৯৫৩ : আর্নল্ড ব্যাক্স, ব্রিটিশ সুরকার।
১৯৬৭ : উডি গাথরি, মার্কিন লোকসংগীতশিল্পী।
১৯৯৯ : আকিও মরিতা, সনি প্রতিষ্ঠাতা।
২০০৫ : রনি বার্কার, ব্রিটিশ কৌতুকশিল্পী।