আজ ১৯ সেপ্টেম্বর। ১৯০৮ সালের আজকের দিনে জার্নাল অব দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (জামা) -এ এমন এক জনস্বাস্থ্যঝুঁকি নিয়ে নিবন্ধ প্রকাশিত হয়, যা তখন নতুন করে বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছিল। সেখানে বলা হয়, কিছু মানুষ নিজে অসুস্থ না হয়েও শরীরে টাইফয়েডের জীবাণু বহনের মাধ্যমে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারে। এক্ষেত্রে সবচেয়ে আলোচিত উদাহরণ ছিলেন নিউইয়র্কের রাঁধুনি মেরি ম্যালন, যিনি ‘টাইফয়েড মেরি’ নামে পরিচিত।
রাঁধুনি হবার কারণে তার রান্নার মাধ্যমে সে সময়ে বহু মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়েছিলেন। মেরি ম্যালনের এই ঘটনা চিকিৎসা জগতে লক্ষণহীন জীবাণুবাহকদের (অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার) ভূমিকা প্রথম প্রকাশ্যে নিয়ে আসে। একই সঙ্গে জনস্বাস্থ্য রক্ষা এবং ব্যক্তি অধিকারের সুরক্ষার মতো জটিল নৈতিক প্রশ্ন তুলে ধরে, যা বিশ্বজুড়ে স্বাস্থ্যনীতি প্রণয়নে নতুন দিকনির্দেশনা দিয়েছিল।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৩৫৬: শতবর্ষব্যাপী যুদ্ধে পোয়াতিয়ের যুদ্ধে ইংরেজ বাহিনী ফরাসিদের পরাজিত করে এবং ফ্রান্সের রাজাকে বন্দী করে।
১৭৯৬: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জর্জ ওয়াশিংটন বিদায়ী ভাষণ দেন।
১৮৯৩: নিউজিল্যান্ড নারীদের ভোটাধিকার দেয়া বিশ্বের প্রথম দেশ হয়।
১৯০৮: সুস্থ মানুষের শরীরে টাইফয়েডের জীবাণু বহন ও ছড়িয়ে দেয়ার বিষয়টি নিয়ে জার্নাল অব দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে নিবন্ধ প্রকাশিত হয়।
১৯৫৫: আর্জেন্টিনার প্রেসিডেন্ট হুয়ান পেরন পদত্যাগ করে দেশ ছাড়েন।
১৯৮৫: মেক্সিকোয় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে হাজারো মানুষ নিহত হন।
২০০৬: থাইল্যান্ডের সেনাবাহিনী ব্যাংককে অভ্যুত্থান ঘটিয়ে সংবিধান বাতিল ও সামরিক আইন জারি করে।
জন্ম
১৭৩৭: চার্লস ক্যারল, মার্কিন রাজনীতিবিদ।
১৯২২: উইলি পেপ, মার্কিন মুষ্টিযোদ্ধা।
১৯২৬: কোশিবা মাসাতোশি, জাপানি পদার্থবিজ্ঞানী।
১৯৬৭: আলেকসান্দর কারেলিন, রুশ গ্রিকো-রোমান কুস্তিগীর।
মৃত্যু
১৮৮১: জেমস গারফিল্ড, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।
১৯৭৩: গ্রাম পারসন্স, মার্কিন সংগীতশিল্পী।
২০১৫: জ্যাকি কলিন্স, ব্রিটিশ লেখক।