আজ ১৬ সেপ্টেম্বর। ১৮১০ সালের আজকের দিনে মেক্সিকোর পুরোহিত ফাদার মিগুয়েল সিদালগো ই কস্টিয়া গির্জার ঘণ্টা বাজিয়ে স্পেনের শাসনের বিরুদ্ধে মানুষকে অস্ত্র হাতে তুলে নেয়ার আহ্বান জানান। ‘গ্রিতো দে দোলোরেস’ নামে পরিচিত সেই ডাকই মেক্সিকোর স্বাধীনতার যুদ্ধের সূচনা করে। পরের বছর ইদালগো বন্দী ও মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও তার শুরু করা সংগ্রাম থামেনি। শেষ পর্যন্ত ১৮২১ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে মেক্সিকো।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৬৩০: ম্যাসাচুসেটসের শমুট গ্রামের নাম পরিবর্তন করে বস্টন রাখা হয়।
১৮১০: ফাদার মিগুয়েল সিদালগোর আহ্বানে মেক্সিকোর স্বাধীনতা সংগ্রাম শুরু হয়।
১৮৪৮: ফরাসি সব উপনিবেশে দাসপ্রথা বিলুপ্ত করা হয়।
১৮৫৯: অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন লেক 'নিয়াসা' আবিষ্কার করেন।
১৯২০: নিউইয়র্কের ওয়াল স্ট্রিটে ঘোড়ার গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে ৩৮ জন নিহত ও ১৪৩ জন আহত হন।
১৯৬৩: মালয়া, সিঙ্গাপুর, সাবাহ ও সারাওয়াক নিয়ে মালয়েশিয়া গঠিত হয়।
১৯৭৫: অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে পাপুয়া নিউগিনি।
ফাদার মিগুয়েল সিদালগো ই কস্টিয়া
জন্ম
১৮৫৮: বোনার ল, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।
১৮৮৭: নাদিয়া বুলাঞ্জে, ফরাসি সংগীতজ্ঞ ও শিক্ষক।
১৯২৫: চার্লস হগি, আয়ারল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী।
মৃত্যু
১৭৩৬: ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট, তাপমাত্রা মাপক ও ফারেনহাইট স্কেলের উদ্ভাবক।
১৯৭৭: মার্ক বোলান, ব্রিটিশ সংগীতশিল্পী।
২০০৯: মেরি ট্রাভার্স, মার্কিন সংগীতশিল্পী।