ইতিহাসে আজকের দিন

ফ্যাশনের বিচিত্র ইতিহাস: নিউইয়র্কের ‘স্ট্র হ্যাট রায়ট’

নিউইয়র্কে টুপির জন্য আট দিন ধরে চলেছিল হাঙ্গামা

১৯৪২: জার্মান বাহিনী স্তালিনগ্রাদে হামলা চালায়।

আজ ১৩ সেপ্টেম্বর। ১৯২২ সালের আজকের দিনে নিউইয়র্কে শুরু হয়েছিল ঐতিহাসিক ‘স্ট্র হ্যাট রায়ট’। তৎকালীন সমাজে গ্রীষ্মের পর খড়ের টুপি পরা অসামাজিক হিসেবে বিবেচিত হতো। নিয়ম ভেঙে টুপি পরা তরুণ ও পুরুষদের ওপর হামলা চালিয়ে টুপি ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে টানা আট দিন ধরে চলেছিল এই হাঙ্গামা।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৫০১: মাইকেলাঞ্জেলো তার বিখ্যাত দ্য ডেভিড মূর্তি তৈরির কাজ শুরু করেন।

১৫৭৪: তুর্কি নৌবাহিনী পুনরায় তিউনিস দখল করে নেয়।

১৮৪৫: বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে চৌম্বকক্ষেত্রের প্রভাবে মেরুকৃত আলোর পরিবর্তন আবিষ্কার করেন।

১৯২২: নিউইয়র্কে খড়ের টুপি পরাকে কেন্দ্র করে আট দিনব্যাপী ‘স্ট্র হ্যাট রায়ট’ শুরু হয়।

১৯৪২: জার্মান বাহিনী স্তালিনগ্রাদে হামলা চালায়।

১৯৮৫: নিনটেন্ডোর সুপার মারিও ব্রাদার্স খেলা প্রথম প্রকাশিত হয়।

১৯৯৩: ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন ও পিএলও নেতা ইয়াসির আরাফাত শান্তিচুক্তিতে সম্মত হয়ে করাগৃহের সামনে করমর্দন করেন।

জন্ম

১৭৭৫: লরা সেকর্ড, কানাডীয় রাজতন্ত্রপন্থী নারী।

১৮৭৬: শেরউড অ্যান্ডারসন, মার্কিন লেখক।

১৯২৮: রবার্ট ইন্ডিয়ানা, মার্কিন শিল্পী।

১৯৬৪: ট্যাভিস স্মাইলি, মার্কিন উপস্থাপক, সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার।

মৃত্যু

১৯৯৬: টুপাক শাকুর, মার্কিন সংগীতশিল্পী।

২০১৩: রে ডলবি, মার্কিন প্রকৌশলী ও শব্দপ্রযুক্তির উদ্ভাবক।

২০১৯: এডি মানি, মার্কিন গায়ক ও গীতিকার।

আরও