ইতিহাসে আজকের দিন

১৩ উপনিবেশের স্বাধীনতার ঘোষণা বদলে দিয়েছিল বিশ্বের মানচিত্র

১৯৯৬ : হটমেইল ই-মেইল সেবার যাত্রা শুরু হয়।

আজ ৪ জুলাই। ১৭৭৬ সালের আজকের দিনে উত্তর আমেরিকার ১৩টি ব্রিটিশ উপনিবেশের প্রতিনিধিরা স্বাধীনতার ঘোষণা অনুমোদন করে। আর সেই ঘোষণার মধ্য দিয়েই যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুলে যায়। দীর্ঘ যুদ্ধ শেষে ১৭৮৩ সালে ব্রিটেনের বিরুদ্ধে বিজয় অর্জন করে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে ৪ জুলাই দেশটির জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৭৭৬ : উত্তর আমেরিকার ১৩টি ব্রিটিশ উপনিবেশের স্বাধীনতার ঘোষণা অনুমোদিত হয়।
১৮০২ : যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্টে যাত্রা শুরু করে।
১৮০৩ : যুক্তরাষ্ট্রের জনগণের কাছে লুইজিয়ানা ক্রয়ের ঘোষণা দেন প্রেসিডেন্ট থমাস জেফারসন।
১৮৪০ : প্রথম নির্ধারিত আন্তমহাসাগরীয় যাত্রীবাহী জাহাজ লিভারপুল থেকে যাত্রা শুরু করে।
১৮৬৫ : লুইস ক্যারলের ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ প্রকাশিত হয়।
১৯৪৬ : যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ফিলিপাইন।
১৯৫০ : রেডিও ফ্রি ইউরোপের প্রথম সম্প্রচার শুরু হয়।
১৯৯৬ : হটমেইল ই-মেইল সেবার যাত্রা শুরু হয়।
২০০৪ : নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্থানে ফ্রিডম টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

জন্ম

১৫৪৬ : তৃতীয় মুরাদ, অটোমান সুলতান।
১৮৮৩ : রুব গোল্ডবার্গ, মার্কিন কার্টুনিস্ট।
১৯০২ : মেয়ার ল্যানস্কি, মার্কিন গ্যাংস্টার।
১৯১০ : রবার্ট কে. মার্টন, মার্কিন সমাজবিজ্ঞানী।

মৃত্যু

১৯৩৪ : মেরি কুরি, পোলিশ-ফরাসি বিজ্ঞানী।
২০০৩ : ব্যারি হোয়াইট, মার্কিন গায়ক, গীতিকার ও সংগীত প্রযোজক।

আরও