আজ ১৯ আগস্ট। ২০১০ সালের আজকের দিনে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধ শুরুর সাত বছর পাঁচ মাস পর দেশটি থেকে সর্বশেষ মার্কিন কমব্যাট ব্রিগেড প্রত্যাহার করা হয়। তবে সরাসরি যুদ্ধ থেকে সরে এলেও পরামর্শ, প্রশিক্ষণ ও সহায়তা দেয়ার জন্য প্রায় ৫০ সেনা দেশটিতে থেকে যায়। যুদ্ধ বিগ্রেড প্রত্যাহার করায় ইরাক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে এদিন।
এ পরিপ্রেক্ষিতে মার্কিন সেনাবাহিনীর চতুর্থ স্ট্রাইকার ব্রিগেড, দ্বিতীয় ইনফ্যান্ট্রি ডিভিশন ইরাক থেকে কুয়েতে প্রবেশ করে।
এক নজরে এদিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৬৯২: ম্যাসাচুসেটস বে প্রদেশের সালেমে জাদুবিদ্যার অভিযোগে চার পুরুষ ও এক নারীকে ফাঁসি দেয়া হয়।
১৮১২: এক যুদ্ধে নোভা স্কশিয়ার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ ব্রিটিশ ফ্রিগেটকে পরাজিত করে।
১৮১৪: ব্রিটিশ বাহিনী মেরিল্যান্ডের বেনেডিক্টে অবতরণ করে। তাদের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি দখল করা।
১৮৫৪: এক মার্কিন সেনার গুলিতে ব্রুলে লাকোটা নেতা কনকারিং বিয়ার নিহত হওয়ার পর সংঘর্ষে ৩১ মার্কিন সেনা নিহত হন। ঘটনাটি প্রথম সিউক্স যুদ্ধের সূচনা ঘটায়।
১৯০৯: ইন্ডিয়ানাপোলিস মোটর স্পিডওয়েতে প্রথম গাড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৯৩৪: জার্মানিতে অনুষ্ঠিত গণভোটে ভোটাররা অ্যাডলফ হিটলারের হাতে একক নির্বাহী ক্ষমতা দেয়ার প্রস্তাব অনুমোদন করেন।
১৯৫৫: হারিকেন ডায়ানের কারণে প্রবল বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা হয়। এতে প্রায় ২০০ মানুষ প্রাণ হারান।
১৯৬০: সোভিয়েত ইউনিয়নের মস্কোয় একটি সামরিক ট্রাইব্যুনাল মার্কিন ইউ-২ গোয়েন্দা বিমানের পাইলট ফ্রান্সিস গ্যারি পাওয়ার্সকে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে। তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হলেও ১৯৬২ সালে বন্দিবিনিময়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়।
১৯৮০: সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে জরুরি অবতরণের সময় একটি বিমানে আগুন ধরে যায়। উড়োজাহাজটির ৩০১ আরোহীই নিহত হন।
২০১৩: দক্ষিণ আফ্রিকার অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াসকে প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগে প্রিটোরিয়ার আদালতে অভিযুক্ত করা হয়। পিস্টোরিয়াস দাবি করেছিলেন, অনুপ্রবেশকারী ভেবে রিভাকে গুলি করেছিলেন।
জন্ম
১৮৮৩: কোকো শ্যানেল, ফরাসি ফ্যাশন ডিজাইনার ও শ্যানেলের প্রতিষ্ঠাতা।
১৮৭১: অরভিল রাইট, উইলবার রাইটের সঙ্গে বিশ্বের প্রথম সফল মোটরচালিত উড়োজাহাজ তৈরির অন্যতম পথিকৃৎ।
১৯২১: জিন রডেনবেরি, স্টার ট্র্যাক সিরিজের স্রষ্টা ও মার্কিন চিত্রনাট্যকার।
১৯৪৬: বিল ক্লিনটন, যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট।
১৯৬৯: ম্যাথিউ পেরি, জনপ্রিয় মার্কিন-কানাডীয় অভিনেতা; ফ্রেন্ডস সিরিজে চ্যান্ডলার বিং চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
১৯০৬: ফিলো ফার্নসওর্থ, ইলেকট্রনিক টেলিভিশন প্রযুক্তির অন্যতম অগ্রদূত।
মৃত্যু
১৪ খ্রিস্টাব্দ: অগাস্টাস, রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট।
১৬৬২: ব্লেইজ প্যাসকেল, ফরাসি গণিতবিদ, পদার্থবিদ, দার্শনিক ও উদ্ভাবক।
১৮১৯: জেমস ওয়াট, বাষ্পীয় ইঞ্জিনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্কটিশ প্রকৌশলী ও উদ্ভাবক।
১৯৩৬: ফেদেরিকো গার্সিয়া লোরকা, স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ কবি ও নাট্যকার। স্প্যানিশ গৃহযুদ্ধের সময় তাকে হত্যা করা হয়।
১৯৭৭: গ্রুচো মার্ক্স, মার্কিন কৌতুক অভিনেতা, অভিনেতা ও লেখক; মার্ক্স ব্রাদার্সের অন্যতম সদস্য।
১৯৯৪: লাইনাস পলিং, মার্কিন রসায়নবিদ ও শান্তিকর্মী; দুই ভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার পাওয়া বিরল ব্যক্তিদের অন্যতম।