ইতিহাসে আজকের দিন

ক্লোন ভেড়া ডলির জন্ম

১৯৯৬ সালের আজকের দিনে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের কাছে ডলি নামের একটি ফিন ডরসেট নারী ভেড়ার জন্ম হয়। এটি ছিল বিশ্বের প্রথম সফলভাবে ক্লোন করা স্তন্যপায়ী প্রাণী।

আজ ৫ জুলাই। ১৯৯৬ সালের আজকের দিনে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের কাছে ডলি নামের একটি ফিন ডরসেট নারী ভেড়ার জন্ম হয়। এটি ছিল বিশ্বের প্রথম সফলভাবে ক্লোন করা স্তন্যপায়ী প্রাণী। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের যুগান্তকারী এ সাফল্যের খবরটি তাৎক্ষণিকভাবে গোপন রাখা হয়েছিল। পরের বছর তা সাধারণ মানুষকে জানানো হয়।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১২৯৫ : ইংল্যান্ডের বিরুদ্ধে স্কটল্যান্ড ও ফ্রান্স জোট গঠন করে।
১৬৮৭ : আইজ্যাক নিউটনের বিখ্যাত গ্রন্থ ‘প্রিন্সিপিয়া’ প্রকাশ করে রয়্যাল সোসাইটি।
১৮৪১ : থমাস কুক বিশ্বের প্রথম ভ্রমণ সংস্থা চালু করেন।
১৮৬৫ : ব্রিটেনে বিশ্বে প্রথম আইনিভাবে গতিসীমা নির্ধারণ করা হয়।
১৯৪৮ : যুক্তরাজ্যে জাতীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
১৯৬২ : দীর্ঘ ১৩২ বছরের ফরাসি শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা লাভ করে আলজেরিয়া।
১৯৭৭ : জেনারেল জিয়াউল হকের নেতৃত্বে পাকিস্তানে সামরিক অভ্যুত্থান ঘটে।
১৯৯৪ : বিখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্ম ‘অ্যামাজন’ প্রতিষ্ঠা করেন জেফ বেজোস।
১৯৯৬ : প্রাপ্তবয়স্ক কোষ থেকে ক্লোন করা বিশ্বের প্রথম স্তন্যপায়ী প্রাণী ‘ডলি’ জন্ম নেয়।

জন্ম

১৮০১ : ডেভিড ফ্যারাগাট, মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল।
১৯০৪ : আর্নস্ট মায়ার, মার্কিন জীববিজ্ঞানী।
১৯৪০ : চাক ক্লোজ, মার্কিন শিল্পী।
১৯৭৯ : আমেলি মৌরেসমো, ফরাসি টেনিস খেলোয়াড়।

মৃত্যু

১৮২৬ : স্ট্যামফোর্ড র‌্যাফেলস, সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ব্রিটিশ রাষ্ট্রনায়ক।

আরও