ইতিহাসের আজকের দিন

কানাডায় কড মাছের বিপর্যয় ও শিকারে নিষেধাজ্ঞা

অতিরিক্ত মাছ আহরণে থেমে গিয়েছিল শতাব্দী প্রাচীন জীবিকা

১৯৬১ সালের ২ জুলাই মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে আত্মহত্যা করেন

আজ ২ জুলাই। ১৯৯২ সালের এদিনে কানাডা সরকার কড মাছ শিকারে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করে। অতিরিক্ত শিল্পভিত্তিক আহরণ, দুর্বল ব্যবস্থাপনা ও সমুদ্রতল ধ্বংসকারী মাছ ধরার পদ্ধতির কারণে কড মাছের সংখ্যা ভয়াবহভাবে কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরের হাজার হাজার মানুষের শতাব্দীপ্রাচীন জীবিকা একদিনেই থমকে যায়। পরে এ নিষেধাজ্ঞার মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। দীর্ঘ সংরক্ষণ প্রচেষ্টার পর ২০২৪ সালে সীমিত পরিসরে আবার বাণিজ্যিকভাবে কড মাছ শিকারের অনুমতি দেয়া হয়।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৬৮৭ : ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস ব্রিটিশ পার্লামেন্ট ভেঙে দেন।

১৮৮১ : মার্কিন প্রেসিডেন্ট জেমস গারফিল্ড আততায়ীর গুলিতে গুরুতর আহত হন।

১৯০০ : জার্মানির বডেন হ্রদের ভাসমান হ্যাঙ্গার থেকে প্রথম এয়ারশিপ এলজেড-১ সফলভাবে আকাশে ওড়ে।

১৯২৮ : ব্রিটেনে ২১ বছর বয়সে নারীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়।

১৯৩৭ : বৈমানিক অ্যামেলিয়া ইয়ারহার্ট প্রশান্ত মহাসাগরের আকাশে নিখোঁজ হন।

১৯৬১ : মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে আত্মহত্যা করেন।

১৯৭৬ : উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম আনুষ্ঠানিকভাবে একীভূত হয়।

১৯৭৯ : বিশ্বের প্রথম বহনযোগ্য ক্যাসেট প্লেয়ার ‘ওয়াকম্যান’ বাজারে আনে সনি।

১৯৯২ : কড মাছের মজুত রক্ষায় বাণিজ্যিক মাছ শিকারে স্থগিতাদেশ ঘোষণা করে কানাডা সরকার।

১৯৯৮ : হ্যারি পটার সিরিজের দ্বিতীয় বই প্রকাশিত হয়।

জন্ম

১৭১৪ : ক্রিস্টোফ ভিলিবাল্ড গ্লুক, জার্মান সুরকার।

১৯০৪ : রেনে লাকোস্ত, ফরাসি টেনিস খেলোয়াড়।

১৯৪০ : কেনেথ হ্যারি ক্লার্ক, ব্রিটিশ রাজনীতিক।

মৃত্যু

১৯৯৭ : জেমস স্টুয়ার্ট, মার্কিন অভিনেতা।

২০১০ : বেরিল বেইনব্রিজ, ব্রিটিশ ঔপন্যাসিক।

আরও