ইতিহাসে আজকের দিন

টিলসিট চুক্তিতে বদলে যায় ইউরোপের ক্ষমতার সমীকরণ

১৯৩৪ সালের আজকের দিনে জার্মান কনসেন্ট্রেশন ক্যাম্প বা বন্দিশিবিরগুলোর দায়িত্ব নেন হেনরিখ হিমলার

আজ ৯ জুলাই। ১৮০৭ সালের আজকের দিনে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়া ও প্রুশিয়ার সঙ্গে ‘টিলসিটের দ্বিতীয় চুক্তি’ স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে ফ্রান্স ও রাশিয়া একে অপরের মিত্রে পরিণত হয়। আর প্রুশিয়াকে মূলত তার ভাগ্যের ওপর ছেড়ে দেয়া হয়। এটি ছিল নেপোলিয়নীয় যুদ্ধ এবং ইউরোপে আধিপত্য বিস্তারে সম্রাটের প্রচেষ্টার আরেকটি অধ্যায়।

তবে এ চুক্তির চেয়েও বেশি চর্চিত হয় এর পরপরই ঘটা এক খরগোশ শিকারের ঘটনা। এতে শত শত খরগোশের তাড়া খেয়ে স্বয়ং নেপোলিয়নকে মাঠ ছেড়ে পালাতে হয়েছিল!

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৪০১ : তুর্কি-মঙ্গোল শাসক তৈমুর বাগদাদ দখল করে প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করেন।

১৮০৭ : নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়া ও প্রুশিয়ার সঙ্গে দ্বিতীয় টিলসিট চুক্তি স্বাক্ষর করেন।

১৮১৬ : স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে আর্জেন্টিনা।

১৮৭৭ : ইতিহাসের প্রথম উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হয়।

১৯৩৪ : জার্মান কনসেন্ট্রেশন ক্যাম্প বা বন্দিশিবিরগুলোর দায়িত্ব নেন হেনরিখ হিমলার।

১৯৪৭ : ব্রিটিশ রাজপরিবার প্রিন্সেস এলিজাবেথ ও লেফটেন্যান্ট ফিলিপ মাউন্টব্যাটেনের বাগদানের ঘোষণা দেয়।

১৯৫৫ : পারমাণবিক যুদ্ধ এড়ানোর আহ্বান জানিয়ে রাসেল-আইনস্টাইন ম্যানিফেস্টো প্রকাশিত হয়।

১৯৫৭ : মৌল নোবেলিয়ামের আবিষ্কারের ঘোষণা দেয়া হয়।

১৯৭৯ : ভয়েজার-২ মহাকাশযান বৃহস্পতি গ্রহের পাশ দিয়ে অতিক্রম করে।

জন্ম

১৮৫৮ : ফ্রাঞ্জ বোয়াস, জার্মান-মার্কিন নৃতত্ত্ববিদ।

১৯১১ : জন আর্চিবাল্ড হুইলার, মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯২৯ : দ্বিতীয় হাসান, মরক্কোর রাজা।

মৃত্যু

১৮৫০ : জ্যাকারি টেলর, যুক্তরাষ্ট্রের দ্বাদশ প্রেসিডেন্ট।

২০০২ : রড স্টেইগার, মার্কিন অভিনেতা।

আরও