ইতিহাসে আজকের দিন

রূপালী পর্দায় প্রথম কথা ও সুরের সূচনা

১৯২৭ সালে ‘দ্য জ্যাজ সিঙ্গার’-এর প্রদর্শনে বদলে যেতে শুরু করে চলচ্চিত্রের নিঃশব্দ যুগ

১৮৮৯ : প্যারিসে বিখ্যাত বিনোদন কেন্দ্র দ্য মূল্যাঁ রুজ সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।

আজ ৬ অক্টোবর। ১৯২৭ সালের আজকের দিনে নিউইয়র্কে প্রদর্শিত হয় প্রথম শব্দযুক্ত সিনেমা ‘দ্য জ্যাজ সিঙ্গার’। পর্দায় অভিনেতা আল জলসনের কণ্ঠের গান ও কথা হুবহু মিলে যেতে দেখে বিশ্বজুড়ে দর্শক ও চলচ্চিত্র জগতে সৃষ্টি হয়েছিল এক অভূতপূর্ব বিস্ময়। নির্বাক চলচ্চিত্রের যুগের সমাপ্তি ঘটিয়ে এই সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় শব্দ ও সুরের এক নতুন যুগের সূচনা ঘটে।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

৮৯১ : ক্যাথলিক ধর্মগুরু হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফর্মোসাস।
১৪৯৯ : ফ্রান্সের দ্বাদশ লুইয়ের বাহিনী মিলান দখল করে।

১৬৮৩: জার্মানি থেকে আসা ১৩টি মেনোনাইট পরিবার ফিলাডেলফিয়ায় জার্মানটাউন প্রতিষ্ঠা করে।

১৭৬২: ব্রিটিশ বাহিনী ফিলিপাইনের ম্যানিলা দখল করে।
১৮৮৯ : প্যারিসে বিখ্যাত বিনোদন কেন্দ্র দ্য মূল্যাঁ রুজ সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।

১৯০০: ব্রিটেন অরেঞ্জ ফ্রি স্টেট নিজেদের সাম্রাজ্যভুক্ত করে।
১৯০৮ : অস্ট্রিয়া বসনিয়া ও হার্জেগোভিনাকে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করে।
১৯২৭ : নিউইয়র্কে বিশ্বের প্রথম শব্দযুক্র চলচ্চিত্র 'দ্য জ্যাজ সিঙ্গার'-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
১৯৪৮ : তুর্কমেনিস্তানে ভূমিকম্পে প্রায় এক লাখ মানুষ মারা যায়।

১৯৫১: সোভিয়েত ইউনিয়নের কাছে পারমাণবিক বোমা রয়েছে বলে ঘোষণা দেন জোসেফ স্টালিন।

১৯৫২: লন্ডনে বিশ্ববিখ্যাত লেখিকা অ্যাগাথা ক্রিস্টির নাটক 'দ্য মাউসট্র্যাপ'-এর প্রথম মঞ্চায়ন হয়।
১৯৭৩ : মিসর ও সিরিয়ার ইসরায়েলবিরোধী হামলার মধ্য দিয়ে ইয়ম কিপুর যুদ্ধ শুরু হয়।
১৯৮১ : সামরিক কুচকাওয়াজ চলাকালে আততায়ীর গুলিতে মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত নিহত হন।

১৯৮৭: সামরিক অভ্যুত্থানের পর ফিজিকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়।

জন্ম

১৫৭৩ : হেনরি রিওথেসলি, সাউদাম্পটনের তৃতীয় আর্ল।
১৮৬৬ : রেজিনাল্ড অবারি ফেসেনডেন, কানাডীয় বিজ্ঞানী।
১৮৯৩ : মেঘনাদ সাহা, ভারতীয় জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।
১৯৩১ : রিকার্দো জিয়াকোনি, ইতালীয় পদার্থবিজ্ঞানী।

মৃত্যু

১৮৯২ : আলফ্রেড লর্ড টেনিসন, ব্রিটিশ কবি।
১৯৮১ : আনোয়ার সাদাত, মিসরের প্রেসিডেন্ট।
১৯৮৯ : বেট ডেভিস, মার্কিন অভিনেত্রী।

আরও