আজ ২৫ সেপ্টেম্বর। ১৯৫৭ সালের আজকের দিনে চরম বর্ণবাদী বাধা অতিক্রম করে নজির গড়ে যুক্তরাষ্ট্রের নয় কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী। সশস্ত্র সেনাবেষ্টনীতে তারা প্রথমবার আরকানসাস অঙ্গরাজ্যের লিটল রক সেন্ট্রাল হাইস্কুলের পূর্ণাঙ্গ ক্লাসে অংশ নিয়ে ইতিহাস সৃষ্টি করে।
এসময় ফেডারেল সেনাদের পাহারায় স্কুলে ঢোকার সময় বাইরে চলছিল বর্ণবাদবিরোধী বিক্ষোভ। পরবর্তী মাসগুলোয় অপমান, বোমা হামলার হুমকি ও শারীরিক হয়রানির মধ্যেও তারা পড়াশোনা চালিয়ে যায়। তাদের এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বর্ণবৈষম্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে আছে।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১০৬৬: স্ট্যামফোর্ড ব্রিজের যুদ্ধে ইংরেজ বাহিনী নরওয়ের রাজা হারাল্ড হার্দ্রাদা ও টস্টিগকে পরাজিত করে।
১৮৭৮: দ্য টাইমস পত্রিকায় এক চিঠিতে ব্রিটিশ চিকিৎসক ড. চার্লস ড্রিসডেল ধুমপানের স্বাস্থ্যঝুঁকি তুলে ধরে সতর্কবার্তা দেন।
১৯৫৭: লিটল রক সেন্ট্রাল হাইস্কুলে নয় কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী প্রথম পূর্ণ দিনের ক্লাসে অংশ নেয়।
১৯৬৯: জন লেনন ‘কোল্ড টার্কি’ গানটি রেকর্ড করেন।
১৯৭৪: বিজ্ঞানীরা প্রথম জানান যে অ্যারোসল স্প্রে থেকে নির্গত ফ্রিয়ন গ্যাস ওজোন স্তর ধ্বংস করছে।
১৯৭৬: আইরিশ ব্যান্ড ‘ইউটু’ গঠিত হয়।
২০১৯: হাজ্জা আল-মানসুরি প্রথম আমিরাতি ও প্রথম আরব নভোচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান।
জন্ম
১৮৭৭: প্লুতার্কো এলিয়াস কায়েস, মেক্সিকোর প্রেসিডেন্ট।
১৮৮১: লু শুন, চীনা লেখক।
১৯০৩: আবুল আলা আল-মওদুদী, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা।
মৃত্যু
১৯৮০: জন বনহ্যাম, লেড জেপেলিনের ড্রামার।
২০১২: অ্যান্ডি উইলিয়ামস, সংগীতশিল্পী।
২০১৬: আর্নল্ড পামার, গলফার।