ইতিহাসে আজকের দিন

বিয়ে বদলে দেয় অ্যাবিগেইল অ্যাডামসের জীবন

২৬২ বছর আগে আইনজীবী জন অ্যাডামসকে বিয়ে করেন অ্যাবিগেইল স্মিথ। পরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ফার্স্ট লেডি ও ষষ্ঠ প্রেসিডেন্টের মা হিসেবে ইতিহাসে স্থান করে নেন তিনি

১৬১৬ সালের ২৫ অক্টোবর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ 'দ্য এন্দ্রাখট' অস্ট্রেলিয়ার ডার্ক হার্টোগ দ্বীপ আবিষ্কার করে

আজ ২৫ অক্টোবর। ১৭৬৪ সালের আজকের দিনে ১৯ বছর বয়সী অ্যাবিগেইল স্মিথ বিয়ে করেন বস্টনের আইনজীবী জন অ্যাডামসকে। বিয়ের সময় হয়তো জানতেন না, একদিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক নারী হিসেবে পরিচিত হবেন তিনি। স্বামী জন অ্যাডামস দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট হলে তিনি হন ফার্স্ট লেডি। তাদের ছেলে জন কুইন্সি অ্যাডামসও পরে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ প্রেসিডেন্ট নির্বাচিত হন।

অর্থাৎ বিবাহসূত্রে অ্যাবিগেইল স্মিথ পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রথম সেকেন্ড লেডি, দ্বিতীয় ফার্স্ট লেডি এবং দেশটির ষষ্ঠ প্রেসিডেন্টের মা হিসেবে মর্যাদা লাভ করেন।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১১৪৭: পর্তুগালের রাজা প্রথম আফোনসো লিসবন দখল করেন।

১৪১৫: অ্যাজিনকোর্টের যুদ্ধে পঞ্চম হেনরির বাহিনী ফরাসিদের পরাজিত করে।

১৬১৬: ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ 'দ্য এন্দ্রাখট' অস্ট্রেলিয়ার ডার্ক হার্টোগ দ্বীপ আবিষ্কার করে।

১৭৬৪: বস্টনে ১৯ বছর বয়সী অ্যাবিগেইল স্মিথ ও আইনজীবী জন অ্যাডামসের বিয়ে হয়।

১৮৫৪: ক্রিমিয়ার যুদ্ধে লাইট ব্রিগেডের অশ্বারোহী বাহিনীর অভিযানে প্রায় ১০০ সেনা নিহত হন।

১৯৪৫: জাপানি বাহিনী তাইওয়ানকে জেনারেল চিয়াং কাই-শেকের কাছে হস্তান্তর করে।

১৯৫৫: মিত্রবাহিনীর দখলদারত্বের অবসানের পর অস্ট্রিয়া সার্বভৌমত্ব ফিরে পায়।

১৯৬২: মার্কিন লেখক জন স্টেইনবেক সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

১৯৮৩: মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় দ্বীপ গ্রেনাডার নিয়ন্ত্রণ গ্রহণ করে।

২০০১: উইন্ডোজ এক্সপি আনুষ্ঠানিকভাবে বাজারে বিক্রি শুরু হয়।

জন্ম

১৭৬৭: বেঞ্জামিন কনস্ট্যান্ট, ফরাসি লেখক ও রাজনৈতিক চিন্তাবিদ।

১৮৩৮: জর্জ বিজে, ফরাসি সুরকার।

১৮৯৫: লেভি এশকোল, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৪১: অ্যান টাইলার, মার্কিন ঔপন্যাসিক।

মৃত্যু

১৪০০: জিওফ্রে চসার, ইংরেজ কবি ও লেখক।

১৯৭৩: আবেবে বিকিলা, ইথিওপিয়ার কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ।

২০০২: রিচার্ড হ্যারিস, আইরিশ অভিনেতা।

২০০৪: জন পিল, ব্রিটিশ বেতার উপস্থাপক ও সংগীত সম্প্রচারক।

২০১৪: জ্যাক ব্রুস, ব্রিটিশ সংগীতশিল্পী ও বেজবাদক।

আরও