আজ ৪ অক্টোবর। ১৯২৭ সালের আজকের দিনে ভাস্কর গাটজন বর্গলাম মাউন্ট রাশমোরে মার্কিন প্রেসিডেন্টদের মুখ খোদাইয়ের কাজ শুরু করেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরতে জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন, থিওডোর রুজভেল্ট ও আব্রাহাম লিংকনকে বেছে নেয়া হয়। কাজটি শেষ হয় ১৯৪১ সালের ৩১ অক্টোবর।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৫৩৯: অ্যান অব ক্লিভসকে বিয়ে করেন ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি।
১৮২৪: একটি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে মেক্সিকো।
১৮৮৩ : প্যারিস থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ট্রেন ‘ওরিয়েন্ট এক্সপ্রেস’-এর প্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
১৯১০ : পর্তুগাল প্রজাতন্ত্রে পরিণত হয় এবং রাজা দ্বিতীয় ম্যানুয়েল ইংল্যান্ডে পালিয়ে যান।
১৯১১: লন্ডনের আর্লস কোর্ট স্টেশনে আন্ডারগ্রাউন্ড রেলপথে প্রথম চলন্ত সিঁড়ি স্থাপন করা হয়।
১৯২২: অস্ট্রিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯২৭ : মাউন্ট রাশমোরে মার্কিন প্রেসিডেন্টদের ভাস্কর্য তৈরির কাজ শুরু হয়।
নির্মাণাধীন অবস্থায় মাউন্ট রাশমোর। চার মার্কিন প্রেসিডেন্টের মুখাবয়ব খোদাইয়ের শুরুর দিকের ছবি।
১৯৫৭ : তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম উপগ্রহ ‘স্পুটনিক’ মহাকাশে উৎক্ষেপণ করে।
১৯৫৮ : ফ্রান্সে পঞ্চম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৯৫৯ : লুনা-৩ চাঁদের অন্ধকার পৃষ্ঠের প্রথম ছবি পাঠায়।
১৯৬৬ : লেসোথো ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
২০০৬: উইকিলিকস ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
জন্ম
১২৮৯ : দশম লুই, ফ্রান্সের রাজা।
১৭২০ : জিওভান্নি বাতিস্তা পিরানেসি, ইতালীয় শিল্পী।
১৮৬১ : ফ্রেডেরিক রেমিংটন, মার্কিন শিল্পী।
১৯৩১ : রিচার্ড রর্টি, মার্কিন দার্শনিক।
মৃত্যু
১৬৬৯ : রেমব্রান্ট ভ্যান রাইন, ডাচ চিত্রশিল্পী।
১৯৭০ : জ্যানিস জপলিন, মার্কিন সংগীতশিল্পী।
১৯৮৯ : গ্রাহাম চ্যাপম্যান, ব্রিটিশ লেখক ও অভিনয়শিল্পী।
২০১০ : নরম্যান উইজডম, ব্রিটিশ কৌতুক অভিনেতা।