ইতিহাসে আজকের দিন

জাতিসংঘে জুতা হাতে সোভিয়েত নেতার বিতর্কিত কাণ্ড

পশ্চিমা ঔপনিবেশিকতার সমালোচনার জবাবে উত্তপ্ত হয়ে ওঠে জাতিসংঘ অধিবেশন

১৭৭৩ সালের ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় মানসিক রোগীদের জন্য প্রথম হাসপাতাল চালু হয়

আজ ১২ অক্টোবর। ১৯৬০ সালের এ দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভ জাতিসংঘে বক্তৃতা চলাকালে ক্ষুব্ধ হয়ে নিজের জুতা খুলে টেবিলে আঘাত করার ঘটনা আলোচনায় আসে। মূল সংঘাতের সূত্রপাত হয় যখন ফিলিপাইনের প্রতিনিধি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে পূর্ব ইউরোপের দেশগুলো দখলে রাখার অভিযোগ তোলেন। এর জবাবে ক্রুশ্চেভ উত্তেজিত হয়ে জুতা দিয়ে টেবিলে আঘাত করেন বলে প্রচলিত রয়েছে। তবে তিনি সত্যিই জুতা দিয়ে আঘাত করেছিলেন, নাকি শুধু জুতা হাতে তুলেছিলেন, তা নিয়ে বিতর্ক রয়েছে।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১২১৬: বন্যায় ইংল্যান্ডের রাজা জনের মুকুটের রত্ন হারিয়ে যায়।

১৪৯২: ক্যারিবীয় দ্বীপে পৌঁছান ক্রিস্টোফার কলম্বাস।

১৫৭৬: রোমান সম্রাট হন দ্বিতীয় রুডলফ।

১৭৭৩: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় মানসিক রোগীদের জন্য প্রথম হাসপাতাল চালু হয়।

১৮৬০: ব্রিটিশ ও ফরাসি সেনারা বেইজিং দখল করে।

১৮৭১: কু ক্লাক্স ক্ল্যানের নিন্দা করেন মার্কিন প্রেসিডেন্ট ইউলিসিস গ্রান্ট।

১৯০১: মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট তার বাসভবনের নাম পরিবর্তন করে হোয়াইট হাউজ রাখেন।

১৯১৪: প্রথম বিশ্বযুদ্ধের ইপ্রের প্রথম যুদ্ধ শুরু হয়।

১৯৩১: ব্রাজিলের রিও ডি জেনেইরোতে খ্রিস্টের মূর্তি উদ্বোধন হয়।

১৯৪২: কেপ এসপেরান্সের যুদ্ধে জাপানি নৌবাহিনীকে পরাজিত করে যুক্তরাষ্ট্র।

১৯৬০: জাতিসংঘে ক্রুশ্চেভের জুতা হাতে টেবিলে আঘাতের বিতর্কিত ঘটনা ঘটে।

১৯৮৪: ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে লক্ষ্য করে বোমা হামলা হয়।

জন্ম

১৩৫০: দিমিত্রি দনস্কয়, মস্কোর রাজকুমার।

১৮৯১: কনোয়ে ফুমিমারো, জাপানের প্রধানমন্ত্রী।

১৯২৬: সিজার পেলি, স্থপতি।

১৯৩৯: ক্যারোলি শ্নিম্যান, মার্কিন শিল্পী।

মৃত্যু

১৮৪৫: এলিজাবেথ ফ্রাই, ব্রিটিশ বন্দিশালা সংস্কারক।

১৯৭১: জিন ভিনসেন্ট, মার্কিন সংগীতশিল্পী।

১৯৯৫: রিকি উইলসন, মার্কিন সংগীতশিল্পী।

১৯৯৭: জন ডেনভার, বিখ্যাত মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার।

২০২১: প্যাডি ম্যালোনি, আইরিশ সংগীত রচয়িতা ও প্রযোজক।

আরও