ইতিহাসে আজকের দিন

বিপন্ন বন্যপ্রাণীর তালিকা থেকে ‘ন্যাড়া ঈগল’-এর প্রত্যাবর্তন

১৯১৯ সালের আজকের দিনে ভার্সাই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক অবসান হয়

আজ ২৮ জুন। ২০০৭ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রে বিপন্ন প্রাণীর তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেয়া হয় ন্যাড়া ঈগলকে। একসময় কীটনাশকের ক্ষতিকর প্রভাবে এ পাখির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেলেও দীর্ঘ সংরক্ষণ কার্যক্রমের ফলে তা আবারো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। পরিবেশ সংরক্ষণের ইতিহাসে এটি অন্যতম সফল উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৪৬১ : চতুর্থ এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৭৭৬ : যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া কন্টিনেন্টাল কংগ্রেসে জমা দেয়া হয়।

১৮৪৬ : অ্যাডলফ স্যাক্স স্যাক্সোফোনের পেটেন্ট লাভ করেন।

১৯১৪ : সারায়েভোয় অস্ট্রিয়ার যুবরাজ ফ্রাঞ্জ ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফি নিহত হন। এর মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে।

১৯১৯ : ভার্সাই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক অবসান হয়।

১৯৬৭ : পূর্ব জেরুজালেমকে যুক্ত করার ঘোষণা দেয় ইসরায়েল।

২০০৭ : দীর্ঘ সংরক্ষণ প্রচেষ্টার সফলতায় ন্যাড়া ঈগলকে যুক্তরাষ্ট্রের বিপন্ন প্রাণীর তালিকা থেকে বাদ দেয়া হয়।

জন্ম

১৪৭৬ : চতুর্থ পল, রোমান ক্যাথলিক ধর্মগুরু।

১৮২৪ : পল ব্রোকা, ফরাসি চিকিৎসাবিজ্ঞানী ও নৃবিজ্ঞানী।

১৮৯২ : এডওয়ার্ড হ্যালেট কার, ব্রিটিশ ইতিহাসবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী।

১৯৩০ : উইলিয়াম ক্যাম্পবেল, আইরিশ-মার্কিন পরজীবীবিজ্ঞানী।

মৃত্যু

১৮৩৬ : জেমস ম্যাডিসন, যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রেসিডেন্ট।

আরও