আজ ১৮ আগস্ট। ১৫৯০ সালের আজকের দিনে তিন বছর পর ইংল্যান্ড থেকে উত্তর আমেরিকার রোয়ানোক দ্বীপে ফিরে আসেন গভর্নর জন হোয়াইট। তবে অবাক হয়ে দেখেন, পুরো উপনিবেশই উধাও। সেখানে থাকা ১১৬ জন মানুষের কারোর সন্ধানই মেলেনি। এমনকি কোনো কবর বা সহিংসতার চিহ্নও ছিল না। ইতিহাসে ‘দ্য লস্ট কলোনি অব রোয়ানোক’ নামে পরিচিত এ ঘটনা আজও রহস্য হয়ে আছে।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৫৯০ : যুক্তরাষ্ট্রের রোয়ানোক দ্বীপে ফিরে জন হোয়াইট দেখেন সম্পূর্ণ কলোনির ১১৬ জন মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ।
১৭৬৯ : ইতালির ব্রেসিয়ায় বজ্রপাতে বারুদের বিস্ফোরণে প্রায় তিন হাজার মানুষ নিহত হন।
১৯১৪ : প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতার ঘোষণা দেন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
১৯৫৮ : ভ্লাদিমির নাবোকভের উপন্যাস ‘ললিতা’ প্রকাশিত হয়।
১৯৬৪ : বর্ণবৈষম্যের নিন্দা না করায় দক্ষিণ আফ্রিকাকে টোকিও অলিম্পিক থেকে নিষিদ্ধ করা হয়।
১৯৭৬ : সোভিয়েত ইউনিয়নের চন্দ্রযান লুনা-২৪ চাঁদের মাটিতে অবতরণ করে।
জন্ম
১৬৮৫ : ব্রুক টেলর, ব্রিটিশ গণিতবিদ।
১৭৭৮ : ফ্যাবিয়ান গটলিয়েব ফন বেলিংশহাউজেন, রুশ অভিযাত্রী।
১৮৩৪ : মার্শাল ফিল্ড, মার্কিন ব্যবসায়ী।
১৮৯৯ : পিয়েত্রো বেল্লুশি, ইতালীয়-মার্কিন স্থপতি।
মৃত্যু
১৮৫০ : ওনোরে দ্য বালজাক, ফরাসি ঔপন্যাসিক।
২০০৪ : এলমার বার্নস্টাইন, মার্কিন চলচ্চিত্র সংগীতকার।
২০১২ : স্কট ম্যাকেঞ্জি, মার্কিন গায়ক ও গীতিকার।