ইতিহাসে আজকের দিন

পাঁচ অঙ্কের এক কোডে বদলে গেল চিঠি পৌঁছানোর ইতিহাস

১৯০৮ সালের এদিনে বিপদে বার্তা হিসেবে আন্তর্জাতিক সংকেত ‘এসওএস’ আনুষ্ঠানিক স্বীকৃতি পায়

আজ ১ জুলাই। ১৯৬৩ সালের এদিনে মার্কিন ডাক বিভাগ প্রথমবারের মতো ‘জিপ কোড’ ব্যবস্থার আনুষ্ঠানিক প্রবর্তন করে। নতুন এ পদ্ধতি চালুর ফলে চিঠিপত্র ও পার্সেল ইলেকট্রনিক উপায়ে স্বয়ংক্রিয়ভাবে বাছাই করার এক বৈপ্লবিক যুগের সূচনা হয়। যদিও শুরুর দিকে সাধারণ মানুষ এটি গ্রহণে কিছুটা দ্বিধাবোধ করেছিল। তবে মাত্র তিন বছরের মধ্যে পাঁচ ডিজিটের এ কোড তুমুল জনপ্রিয়তা লাভ করে। স্বয়ংক্রিয় অপটিক্যাল স্ক্যানারগুলো চালু হওয়ার পর তা ঘণ্টায় প্রায় ৩৬ হাজার চিঠি বাছাই করতে সক্ষম হয়েছিল, যা ডাক যোগাযোগের গতিকে বহুগুণ বাড়িয়ে দেয়।

পরবর্তীতে ১৯৮৩ সালে এই ব্যবস্থাকে আরো উন্নত করতে ‘জিপ প্লাস ফোর’ (ZIP+4) কোড চালু করা হয়।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৮৬৭ : অন্টারিও, কুইবেক, নোভা স্কশিয়া ও নিউ ব্রান্সউইক নিয়ে কানাডা ডমিনিয়ন গঠিত হয়।

১৯০৫ : আলবার্ট আইনস্টাইন বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব প্রকাশ করেন।

১৯০৮ : বিপদে পড়ার আন্তর্জাতিক সংকেত হিসেবে ‘এসওএস’ আনুষ্ঠানিক স্বীকৃতি পায়।

১৯১৬ : সোমের যুদ্ধ শুরু হয়। এ দিনই ব্রিটিশ সেনাবাহিনী এক দিনে সর্বাধিক প্রাণহানির মুখে পড়ে।

১৯২১ : চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।

১৯৬০ : প্রজাতন্ত্রে পরিণত হয় ঘানা।

১৯৬৩ : যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ প্রথমবারের মতো ‘জিপ কোড’ ব্যবস্থার আনুষ্ঠানিক প্রবর্তন করে।

১৯৯৭ : দেড় শতাব্দীর বেশি সময় পর হংকংয়ের শাসনভার ব্রিটেনের কাছ থেকে চীনের হাতে ফিরে যায়।

২০০২ : গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

জন্ম

১৯০৩ : অ্যামি জনসন, ব্রিটিশ বৈমানিক।

১৯০৮ : এস্টি লডার, মার্কিন উদ্যোক্তা।

১৯৩৮ : হরিপ্রসাদ চৌরাসিয়া, ভারতীয় বাঁশিবাদক।

১৯৬১ : প্রিন্সেস ডায়না, ব্রিটিশ রাজপরিবারের সদস্য।

মৃত্যু

২০০৪ : মার্লন ব্র্যান্ডো, মার্কিন অভিনেতা।

২০০৫ : লুথার ভ্যান্ড্রস, মার্কিন গায়ক ও গীতিকার।

আরও