ইতিহাসে আজকের দিন

একটি জাহাজের ভাঙনে বদলে যায় পৃথিবীর মানচিত্র

১৮২৪ : মুক্ত হওয়া আমেরিকান দাসেরা পশ্চিম আফ্রিকার উপকূলে লাইবেরিয়া প্রতিষ্ঠা করেন।

আজ ১৫ আগস্ট। ১৬২০ সালের আজকের দিনে উত্তর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে যাত্রা শুরু করে ‘মে ফ্লাওয়ার’ ও ‘স্পিডওয়েল’ নামের দুটি জাহাজ। কিন্তু স্পিডওয়েল নামের জাহাজটিতে বারবার লিকেজ বা ফুটো দেখা দেয়ায় জাহাজটিকে দু-দুবার বন্দরে ফিরে আসতে হয় এবং প্রতিবারই তার সঙ্গী হিসেবে ফিরে আসে মে ফ্লাওয়ার। শেষ পর্যন্ত আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়ার জন্য অযোগ্য হিসেবে ঘোষিত হলে স্পিডওয়েলকে ছাড়াই মে ফ্লাওয়ার একা তার গন্তব্যের দিকে রওনা দেয়। ছোট্ট একটি জাহাজের এই ব্যর্থতাই পরে ইউরোপীয় বসতির ইতিহাস বদলে দেয়।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৫১৯ : স্পেনীয় অভিযাত্রী পেদ্রো আরিয়াস দাভিলা পানামা নগর প্রতিষ্ঠা করেন।
১৬২০ : ‘মেফ্লাওয়ার’ ও ‘স্পিডওয়েল’ উত্তর আমেরিকার উদ্দেশে যাত্রা শুরু করে।
১৮২৪ : মুক্ত হওয়া আমেরিকান দাসেরা পশ্চিম আফ্রিকার উপকূলে লাইবেরিয়া প্রতিষ্ঠা করেন।
১৯৪৫ : জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের পর মিত্রশক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উদযাপন করে।
১৯৬৫ : নিউইয়র্কের শিয়া স্টেডিয়ামে ৫৫ হাজার ৬০০ দর্শকের সামনে গান গেয়ে বিটলস পপ সংগীতের কনসার্টে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়ে।
১৯৬৯ : নিউইয়র্কের বেটেল শহরে ৬০০ একর খামারে উডস্টক সংগীত উৎসব শুরু হয়।
১৯৭৫ : শেখ মুজিবুর রহমান সামরিক অভ্যুত্থানে সপরিবারে নিহত হন।
১৯৯২ : ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

জন্ম
১৭৮৫ : টমাস ডি কুইন্সি, ব্রিটিশ লেখক।
১৮৯২ : লুই দ্য ব্রগলি, ফরাসি পদার্থবিদ।
১৯১৪ : পল র‌্যান্ড, মার্কিন গ্রাফিক নকশাবিদ।
১৯২৮ : নিকোলাস রোগ, ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা।

মৃত্যু
১৯৩৫ : উইলি পোস্ট, মার্কিন বৈমানিক।
১৯৩৫ : উইল রজার্স, মার্কিন অভিনেতা ও রসিক।
২০০৮ : জেরি ওয়েক্সলার, মার্কিন সংগীত প্রযোজক।

আরও