ইতিহাসে আজকের দিন

ক্লনডাইকে গোল্ড রাশের সূচনা— স্বর্ণের খোঁজে ছুটে যায় ৩০ হাজার মানুষ

১৯৪৬ সালের ১৭ আগস্ট জর্জ অরওয়েলের ‘অ্যানিম্যাল ফার্ম’ প্রকাশিত হয়

আজ ১৭ আগস্ট। ১৮৯৬ সালের আজকের দিনে ইউকন ও ক্লনডাইক নদীর সংযোগস্থলের কাছে র‍্যাবিট ক্রিকে স্বর্ণের সন্ধান পান জর্জ কারম্যাক ও স্কুকাম জিম ম্যাসন। খবর ছড়িয়ে পড়তেই ভাগ্য বদলের আশায় পরের এক বছরে প্রায় ৩০ হাজার মানুষ ক্লনডাইকে ছুটে যান। ইতিহাসের অন্যতম আলোচিত গোল্ড রাশের সূচনা হয়েছিল এভাবেই।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

৬৮২ : দ্বিতীয় লিও ক্যাথলিক পোপ হিসেবে তার শাসনকাল শুরু করেন।

১৫৮৫ : আট মাসের অবরোধের পর পারমার ডিউকের কাছে আত্মসমর্পণ করে অ্যান্টওয়ার্প।
১৭৪৩ : রুশ-সুইডিশ যুদ্ধের অবসানে অ্যাবো চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৯৬ : ক্লনডাইকে স্বর্ণের সন্ধান পাওয়া যায়, যা পরে বড় ধরনের উন্মাদনার জন্ম দেয়। আর এভাবেই ঐতিহাসিক গোল্ড রাশের সূচনা হয়।
১৯৪৫ : কোরিয়াকে ৩৮তম সমান্তরাল রেখা বরাবর উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করা হয়।
১৯৪৬ : জর্জ অরওয়েলের ‘অ্যানিম্যাল ফার্ম’ প্রকাশিত হয়।
১৯৬০ : হামবুর্গের ইন্দ্রা ক্লাবে প্রথমবারের মতো বিটলসের নতুন দল হিসেবে পরিবেশনা শুরু।
১৯৬২ : বার্লিন প্রাচীর পেরোনোর চেষ্টা করায় পূর্ব জার্মান সীমান্তরক্ষীদের গুলিতে পিটার ফেখটার নিহত হন।
১৯৯৯ : তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ নিহত হন।

জন্ম

১৭৮৬ : ডেভি ক্রকেট, মার্কিন সীমান্ত অভিযাত্রী।
১৮৮২ : স্যামুয়েল গোল্ডউইন, মার্কিন চলচ্চিত্র প্রযোজক।
১৮৯৩ : মে ওয়েস্ট, মার্কিন অভিনেত্রী।
১৯৫৩ : হের্তা মুলার, জার্মান লেখক।

মৃত্যু

১৯৮৩ : আইরা গার্শউইন, মার্কিন গীতিকার।
১৯৮৭ : রুডলফ হেস, নাৎসি জার্মানির সাবেক নেতা।
১৯৮৮ : মুহাম্মদ জিয়া-উল-হক, পাকিস্তানের প্রেসিডেন্ট; বিমান দুর্ঘটনায় নিহত হন।

আরও