আজ ৩০ সেপ্টেম্বর। বিখ্যাত উপন্যাস ‘রবিনসন ক্রুশো’ অনুসারে, এর মূল চরিত্র রবিনসন ক্রুশো ১৬৫৯ সালের আজকের দিনে ঝড়ের কবলে পড়ে নির্জন দ্বীপে আটকা পড়েছিল। ১৭১৯ সালে যখন বইটি প্রথম প্রকাশিত হয়, তখন সেটিকে উপন্যাস হিসেবে না দেখিয়ে উল্টো সত্য ঘটনা অবলম্বনে লেখা স্মৃতিকথা হিসেবে প্রচার করা হয়েছিল।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৫২০ : সুলেইমান দ্য ম্যাগনিফিসেন্ট অটোমান সুলতান হন।
১৬৫৯ : জাহাজডুবির পর উপন্যাসের চরিত্র রবিনসন ক্রুসো নির্জন দ্বীপে গিয়ে ওঠেন।
১৭৯১ : ভিয়েনায় মোৎসার্টের বিখ্যাত অপেরা ‘দ্য ম্যাজিক ফ্লুট’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
১৮৪১ : স্যামুয়েল স্লোকাম স্ট্যাপলার যন্ত্রের পেটেন্ট পান।
১৮৪৬: মার্কিন দন্তচিকিৎসক ডক্টর উইলিয়াম মর্টন দাঁত তোলার কাজে প্রথমবারের মতো অ্যানাস্থেটিক ইথার ব্যবহার করেন।
১৮৮০ : অরায়ন নীহারিকার প্রথম ছবি তোলেন হেনরি ড্রেপার।
১৮৮৮ : কুখ্যাত আততায়ী ‘জ্যাক দ্য রিপার’ লন্ডনে একই দিনে দুই নারীকে হত্যা করে।
১৯৩৮ : হিটলার, মুসোলিনি, দালাদিয়ার ও চেম্বারলেইনের মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষর হয়।
১৯৪৬ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিচারকাজে নুরেমবার্গ ট্রায়ালে ২২ জন নাৎসি নেতাকে যুদ্ধাপরাধী হিসেবে দোষী সাব্যস্ত করা হয়।
১৯৮০: ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান।
১৯৯৯: জাপানের টোকাই-মুরায় দেশের সবচেয়ে মারাত্মক পারমাণবিক দুর্ঘটনা ঘটে।
জন্ম
১৭৩২ : জ্যাক নেকার, ফরাসি সরকারি কর্মকর্তা।
১৯২২ : হৃষিকেশ মুখার্জি, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা।
১৯৪১ : এল পল ব্রেমার তৃতীয়, মার্কিন কূটনীতিক।
১৯৫১ : ব্যারি জে মার্শাল, অস্ট্রেলীয় চিকিৎসক।
মৃত্যু
১৯৭৭ : মেরি ফোর্ড, মার্কিন সংগীতশিল্পী।
২০১১ : মার্ভ টারপ্লিন, মার্কিন গিটারবাদক ও গীতিকার।