ইতিহাসে আজকের দিন

রাজা তৃতীয় রিচার্ডের পতনে টিউডর বংশের উত্থান

১৯৬৪ : বিবিসিতে প্রথমবার ‘ম্যাচ অব দ্য ডে’ প্রচারিত হয়।

আজ ২২ আগস্ট। ১৪৮৫ সালের আজকের দিনে বোসওয়ার্থ ফিল্ডের যুদ্ধের মাধ্যমে সমাপ্তি ঘটেছিল ইংল্যান্ডের দীর্ঘ তিন দশকের রক্তক্ষয়ী ‘ওয়ার অব দ্য রোজেস’ নামক যুদ্ধের। এই যুদ্ধে হেনরি টিউডর রাজা তৃতীয় রিচার্ডকে পরাজিত করে সিংহাসনে টিউডর রাজবংশের ভিত্তি স্থাপন করেন।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

৫৬৫ : সেন্ট কলাম্বা স্কটল্যান্ডের লক নেসে দানব দেখার দাবি করেন।

১৪৮৫ : বোসওয়ার্থের যুদ্ধে রিচার্ড তৃতীয়কে পরাজিত করে হেনরি টিউডর ইংল্যান্ডে টিউডর রাজবংশের ভিত্তি স্থাপন করেন।

১৭৭০ : জেমস কুকের অভিযান অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে পৌঁছে অঞ্চলটি ব্রিটিশ রাজমুকুটের অধীনে নেয় এবং নাম দেয় নিউ সাউথ ওয়েলস।

১৮৬৪ : যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১২টি দেশের স্বাক্ষরে প্রথম জেনেভা কনভেনশন গৃহীত হয়।

১৮৯৪ : মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার নাটালে ভারতীয় কংগ্রেস গঠন করেন।

১৯১০ : জাপান কোরিয়াকে নিজেদের অধীনে নেয়।

১৯৪২ : ব্রাজিল জার্মানি, জাপান ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৬৪ : বিবিসিতে প্রথমবার ‘ম্যাচ অব দ্য ডে’ প্রচারিত হয়।

১৯৬৮ : সোভিয়েত নেতৃত্বাধীন ওয়ারশ জোটের আড়াই লাখ সেনা চেকোস্লোভাকিয়া আক্রমণ করে।

১৯৯১ : এস্তোনিয়া আনুষ্ঠানিকভাবে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে নিজেদের স্বাধীন ঘোষণা করে।

২০০৪ : নরওয়ের অসলোতে অবস্থিত মুঙ্ক মিউজিয়াম থেকে এডভার্ড মুঙ্কের বিখ্যাত চিত্রকর্ম 'দ্য স্কিম' চুরি হয়।

জন্ম

১৮৬২ : ক্লদ দ্যুবুসি, ফরাসি সুরকার ও সংগীতশিল্পী।

১৯৩৫ : অ্যানি প্রুলক্স, মার্কিন লেখক।

১৯৫৬ : পল মলিটার, মার্কিন বেসবল খেলোয়াড়।

মৃত্যু

১৯২২ : মাইকেল কলিন্স, আইরিশ জাতীয়তাবাদী নেতা।

১৯৭৮ : জোমো কেনিয়াট্টা, কেনিয়ার রাষ্ট্রপতি।

২০১১ : জেরি লাইবার, মার্কিন গীতিকার ও সংগীত প্রযোজক।

আরও