আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরের ধারে প্রায় ২০০ বছরের পুরনো এক কুঁড়েঘরে রান্না করে ‘মিশেলিন তারকা’ জিতেছেন স্কটিশ শেফ রবি মককুলি। স্ত্রী সোফির সঙ্গে চালানো ছোট্ট এ রেস্টুরেন্ট ‘হোমস্টেড কটেজ’ মাত্র কয়েক মাসেই ব্যাপক পরিচিতি লাভ করেছে।
শিশু আইরিশের সঙ্গে হোমস্টেড কটেজের রবি ও সোফি। ছবিঃ সংগৃহীত
ডুলিন গ্রামের বাইরে অবস্থিত রেস্টুরেন্টটি চালুর সময় এ দম্পতি ভাবেননি এত দ্রুত তারা পরিচিতি পাবেন। তবে দ্য আইরিশ টাইমসের প্রতিবেদনের পর রেস্টুরেন্টটি আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠে।
মিশেলিন তারকা জেতা অধিকাংশ রেস্তোরাঁর সঙ্গেই মিলবে না হোমস্টেড কটেজের সজ্জা। ছবিঃ সংগৃহীত
প্রায় দুশো বছর আগের, সাদা রঙের, পাথরের ছাউনি দেয়া ছোট্ট কুঁড়েঘরটি আটলান্টিক মহাসাগরের পাশে একটা টিলার ওপর দাঁড়িয়ে আছে। দেখলে মনে হয় যেন একেবারে গাঁওগেরামের ছবি। কাছেই আছে ক্লিফস অব মোহের, যার দৃশ্য অনেক সিনেমাতেই দেখা গেছে। আর উত্তরে আছে ডুলিন গ্রাম, যেটা মূলত পুরনো গান-বাজনার জন্য বিখ্যাত। এখানে দামী খাবার আর ফ্যাশনেবল লোকদের দেখা যায় না। আর এ কুঁড়েঘরে রান্না করেই মিশেলিন তারকা জয় করেছেন রবি মককুলি।
সূত্রঃ সিএনএন