আজ ১ সেপ্টেম্বর। ১৯৮৫ সালের আজকের দিনে আটলান্টিক মহাসাগরের তলদেশে সন্ধান মেলে ঐতিহাসিক জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষের। দীর্ঘ ৭৩ বছর পর এর ধ্বংসাবশেষ উন্মোচিত হলেও এর পেছনে লুকিয়ে ছিল মার্কিন নৌবাহিনীর এক গোপন অভিযান। ইতিহাসের সবচেয়ে আলোচিত জাহাজডুবির রহস্যের সঙ্গে জড়িয়ে থাকা এ তথ্য ঘটনাটিকে আরো নতুন মাত্রা দেয়।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৫৩৫ : ফরাসি নাবিক জ্যাক কার্তিয়ে হোশেলাগা অঞ্চলে পৌঁছান।
১৯২৩ : জাপানের টোকিও ও ইয়োকোহামায় ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১ লাখ ৪২ হাজার মানুষের মৃত্যু হয়।
১৯৩৯ : জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়।
১৯৫১ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রতিষ্ঠার নির্দেশ দেয়া হয়।
১৯৬৯ : সামরিক অভ্যুত্থানে লিবিয়ার রাজা ইদ্রিস ক্ষমতাচ্যুত হন।
১৯৭৫ : বাংলাদেশে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়।
১৯৭৯ : মহাকাশযান ‘পায়োনিয়ার-১১’ প্রথম শনি গ্রহের খুব কাছ দিয়ে অতিক্রম করে।
১৯৮৫ : আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়।
জন্ম
১৮৫৪ : এঙ্গেলবার্ট হামপারডিঙ্ক, জার্মান সুরকার।
১৮৭৫ : এডগার রাইস বারোজ, মার্কিন ঔপন্যাসিক।
১৯০৩ : থিওফিল গোতিয়ে, ফরাসি সাহিত্যিক।
১৯৩০ : চার্লস কোরিয়া, ভারতীয় স্থপতি।
মৃত্যু
১৫৫৭ : জ্যাক কার্তিয়ে, ফরাসি নাবিক ও অভিযাত্রী।
১৬৮৮ : জন বানিয়ান, ইংরেজ লেখক।
১৯৬৩ : জর্জ ব্রাক, ফরাসি চিত্রশিল্পী।
১৯৬৭ : সিগফ্রিড স্যাসুন, ব্রিটিশ কবি।