ইতিহাসে আজকের দিন

শুভেচ্ছা বিনিময়ের সময় গুলিবিদ্ধ হন মার্কিন প্রেসিডেন্ট ম্যাককিনলি, আট দিন পর মৃত্যু

১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত যুদ্ধ শুরু হয়

আজ ৬ সেপ্টেম্বর। ১৯০১ সালের আজকের দিনে নিউইয়র্কের বাফেলোয় একটি প্রদর্শনীতে দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলিকে গুলি করেন লিওন চোলগোজ। পরপর দুটি গুলির একটি তার পেটে লাগে। এর আট দিন পর ১৪ সেপ্টেম্বর তিনি মারা যান। পরে ভাইস প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এ ঘটনা মার্কিন রাজনীতির ইতিহাসে এখনো গুরুত্বপূর্ণ হয়ে আছে।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৪৯২: ক্রিস্টোফার কলম্বাসের জাহাজ ক্যানারি দ্বীপপুঞ্জের গোমেরা ত্যাগ করে।

১৬২০: ১০২ জন যাত্রী নিয়ে মেফ্লাওয়ার জাহাজটি নিউ ওয়ার্ল্ডের উদ্দেশ্যে রওনা হয়।

১৬৬৬: লন্ডনের ভয়াবহ অগ্নিকাণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

১৯০১: মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে আততায়ীর গুলিতে আহত হন।

১৯৩৯: নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

১৯৬৫: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত যুদ্ধ শুরু হয়।

১৯৭১: উত্তর আয়ারল্যান্ড পরিস্থিতি নিয়ে ব্রিটিশ ও আইরিশ প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়।

১৯৭২: মিউনিখ অলিম্পিকে জিম্মি হওয়া ৯ জন ইসরায়েলি অ্যাথলেট নিহত হন।

১৯৯১: রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর লেলিনগ্রাদের নাম পরিবর্তন করে সেন্ট পিটার্সবার্গ রাখা হয়।

জন্ম

১৯০৯: মাইকেল গর্ডন, মার্কিন চলচ্চিত্র পরিচালক।

১৯২৩: দ্বিতীয় পিটার, যুগোস্লাভিয়ার শেষ রাজা।

১৯২৯: যশ জোহর, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক।

১৯৫৭: মিচায়েল জিন, কানাডার বিশিষ্ট সরকারি কর্মকর্তা।

মৃত্যু

১৯৬৮: জেরার্ডো ডিয়েগো, স্প্যানিশ কবি।

১৯৯০: টম ফোগার্টি, মার্কিন সঙ্গীতশিল্পী ও গিটারেস্ট।

১৯৯৪: নিকি হপকিন্স, ব্রিটিশ পিয়ানোবাদক।

১৯৯৮: আকিরা কুরোসাওয়া, প্রখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালক।

২০০৭: লুসিয়ানো পাওয়ারোত্তি, ইতালীয় অপেরা শিল্পী।

২০১৯: রবার্ট মুগাবে, জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট।

আরও