আজ ২৪ জুন। ১৩৭৪ সালের এ দিনে জার্মানির আখেনে শত শত নারী, পুরুষ ও শিশু হঠাৎ রাস্তায় নেমে অদ্ভুতভাবে নাচতে শুরু করেন। ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দিনের পর দিন নাচতে নাচতে অনেকে ক্লান্তিতে মাটিতে লুটিয়ে পড়েন। ইতিহাসের পাতায় এটি ‘কোরিওম্যানিয়া’ বা ‘ড্যান্সিং প্লেগ’ (নাচ রোগ) নামে পরিচিত, যা মূলত এক ধরনের গণ-মনস্তাত্ত্বিক অসুস্থতা। এটিই ছিল বিশ্ব ইতিহাসের প্রথম ও সবচেয়ে ভয়াবহ নাচ রোগের প্রাদুর্ভাব।
পরে ইউরোপের আরো কয়েকটি অঞ্চলে একই ধরনের ঘটনা ঘটলেও সপ্তদশ শতকের পর এমন বড় কোনো ঘটনার আর খবর পাওয়া যায়নি।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৩১৪ : ব্যানকবার্নের যুদ্ধে ইংল্যান্ডকে পরাজিত করে স্বাধীনতা পুনরুদ্ধার করে স্কটল্যান্ড।
১৩৭৪ : জার্মানির আখেনে রহস্যময় ‘ড্যান্সিং প্লেগ’ এর সূচনা হয়।
১৪৪১ : ষষ্ঠ হেনরির উদ্যোগে ইটন কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৫০৯ : অষ্টম হেনরির ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষেক হয়।
১৮৯৪ : আধুনিক অলিম্পিক গেমস চার বছর পরপর আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
১৯৩২ : অভ্যুত্থানের মাধ্যমে থাইল্যান্ডে শতাব্দীপ্রাচীন নিরঙ্কুশ রাজতন্ত্রের অবসান ঘটে।
১৯৪৮ : সোভিয়েত ইউনিয়ন পশ্চিম বার্লিন অবরোধ শুরু করে।
১৯৮৩ : ছয় দিনের মহাকাশ অভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফেরেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী মহাকাশচারী স্যালি রাইড।
২০১২ : মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুরসি।
জন্ম
১৮৩১ : হেনরি হাওয়ার্ড মলিনিউ হারবার্ট, ব্রিটিশ রাষ্ট্রনায়ক।
১৯১৫ : স্যার ফ্রেড হোয়েল, ব্রিটিশ গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
১৯৩৭ : অনিতা দেশাই, ভারতীয় সাহিত্যিক।
১৯৪১ : জুলিয়া ক্রিস্তেভা, ফরাসি লেখক।
মৃত্যু
১৯০৮ : গ্রোভার ক্লিভল্যান্ড, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি।
২০০৭ : ডেরেক ডুগান, উত্তর আয়ারল্যান্ডের ফুটবলার।