ইতিহাসে আজকের দিন

ইয়র্কটাউনের অবরোধ মোড় ঘুরিয়ে দেয় যুক্তরাষ্ট্রের স্বাধীনতার যুদ্ধের

মার্কিন ও ফরাসি বাহিনীর যৌথ অভিযানে ব্রিটিশদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের পথ তৈরি হয়

১৫৪২ সালের ২৮ সেপ্টেম্বর হুয়ান রদ্রিগেজ কাব্রিয়ো যুক্তরাষ্ট্রের বর্তমান ক্যালিফোর্নিয়া অঞ্চলটি আবিষ্কার করেন। তখন তিনি নাম দিয়েছিলেন ‘সান মিগুয়েল’। ঘোষণা করেছিলেন, অঞ্চলটি এখন থেকে স্পেনের অধীনস্থ হবে

আজ ২৮ সেপ্টেম্বর। ১৭৮১ সালের আজকের দিনে জর্জ ওয়াশিংটন ও রোশাম্বোর নেতৃত্বে মার্কিন ও ফরাসি বাহিনী ভার্জিনিয়ার ইয়র্কটাউনে ব্রিটিশ বাহিনীকে অবরুদ্ধ করে। আর এ অবরোধ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা অর্জনে শেষ বড় যুদ্ধ, যা মার্কিন বিজয় নিশ্চিতের পথ তৈরি করে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের অন্যতম মোড় ঘোরানো অধ্যায় হিসেবে পরিগণিত হয়।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১০৬৬: উইলিয়াম দ্য কনকারার সাসেক্সের পেভেনসি উপসাগরে অবতরণ করে ইংল্যান্ড আক্রমণ করেন।

১৫৪২: হুয়ান রদ্রিগেজ কাব্রিয়ো যুক্তরাষ্ট্রের বর্তমান ক্যালিফোর্নিয়া অঞ্চলটি আবিষ্কার করেন। তখন তিনি নাম দিয়েছিলেন ‘সান মিগুয়েল’। ঘোষণা করেছিলেন, নতুন অঞ্চলটি এখন থেকে স্পেনের অধীনস্থ হবে।

১৭৮১: জর্জ ওয়াশিংটন ও রোশাম্বোর নেতৃত্বে মার্কিন ও ফরাসি বাহিনী ইয়র্কটাউনে ব্রিটিশ বাহিনীকে অবরোধ করে।

ইয়র্কটাউন অবরোধ। ছবি: প্রিন্ট কালেক্টর

১৮৮৭: চীনে ইয়েলো রিভারের ভয়াবহ বন্যায় ৯ লাখ থেকে ২০ লাখ মানুষ মারা যায়।

১৯৪৪: ইতালির মারজাবোত্তোয় নাৎসি বাহিনী বেসামরিক মানুষ হত্যা শুরু করে।

১৯৫০: ইন্দোনেশিয়া জাতিসংঘে ৬০তম সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করে।

২০০৮: ইলোন মাস্কের স্পেস এক্স প্রথম বেসরকারি মহাকাশযান ফ্যালকন-১ কক্ষপথে পাঠায়।

জন্ম

১৮৫২: জন ফ্রেঞ্চ, ব্রিটিশ সেনা কর্মকর্তা।

১৯৪১: স্যাম জেল, মার্কিন উদ্যোক্তা।

১৯৫৪: স্টিভ লারজেন্ট, মার্কিন ফুটবল খেলোয়াড়।

১৯৫৫: স্তেফান দিয়োঁ, কানাডীয় সরকারি কর্মকর্তা।

মৃত্যু

১৮৯৫: লুই পাস্তুর, ফরাসি জীবাণুবিজ্ঞানী।

১৯০২: এমিল জোলা, ফরাসি লেখক।

১৯৬৪: হারপো মার্ক্স, মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা।

১৯৯১: মাইলস ডেভিস, মার্কিন সংগীতশিল্পী।

২০১৬: শিমন পেরেজ, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী।

আরও