ইতিহাসে আজকের দিন

রসওয়েলের সেই রহস্যময় ঘটনা, যা আজও বিতর্কিত

শুরু হয়েছিল ইউএফও বা ‘আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট’ নিয়ে উন্মাদনা

১৮৮৯ : ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ প্রথম প্রকাশিত হয়।

আজ ৮ জুলাই। ১৯৪৭ সালের আজকের আজকের দিনে যুক্তরাষ্ট্রের একটি স্থানীয় সংবাদপত্রে নিউ মেক্সিকোর রসওয়েলে ‘উড়ন্ত চাক্তি’ বা ভিনগ্রহের মহাকাশযান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করা হয়েছিল। পরে মার্কিন কর্তৃপক্ষ দাবি করে, আসলে সেটি ছিল একটি আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন। তবুও ঘটনাটি নিয়ে ভিনগ্রহের প্রাণ ও অজ্ঞাত উড়ন্ত বস্তুর রহস্য নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক আজও অব্যাহত।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৪৯৭ : পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের উদ্দেশে প্রথম সমুদ্রযাত্রা শুরু করেন।
১৭৭৬ : ফিলাডেলফিয়ায় প্রথমবারের মতো জনসমক্ষে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়।
১৭৯৬ : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রথমবারের মতো পাসপোর্ট ইস্যু করে।
১৮৮৯ : ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ প্রথম প্রকাশিত হয়।
১৯৪৭ : রসওয়েলের রহস্যময় উড়ন্ত বস্তুর খবর প্রকাশের পর বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।

ছবি: ভিনটেজ নিউজ
১৯৫০ : কোরিয়া যুদ্ধে জাতিসংঘ বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ডগলাস ম্যাকআর্থারকে নিয়োগ দেওয়া হয়।
১৯৬৩ : যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে সব ধরনের আর্থিক লেনদেন নিষিদ্ধ করে।
১৯৯০ : আর্জেন্টিনাকে হারিয়ে পশ্চিম জার্মানি ফুটবল বিশ্বকাপ জেতে।
১৯৯৭ : পোল্যান্ড, হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্রকে ন্যাটোতে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়।

জন্ম

১৫৪৫ : কার্লোস দে অস্ট্রিয়া, স্প্যানিশ যুবরাজ।
১৬২১ : জ্যাঁ দ্য লা ফঁতেন, ফরাসি কবি।
১৯০৬ : ফিলিপ জনসন, মার্কিন স্থপতি।
১৯৭৬ : এলেন ম্যাকআর্থার, ব্রিটিশ নাবিক।

মৃত্যু

১৮২২ : পার্সি বিশি শেলি, ইংরেজ রোমান্টিক কবি।
১৯৬৭ : ভিভিয়ান লি, ব্রিটিশ অভিনেত্রী।

আরও