আজ ১৮ জুলাই। ১৯২১ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের বেসবল ইতিহাসের অন্যতম বিতর্কিত ‘ব্ল্যাক সক্স’ মামলার বিচার শুরু হয়। অভিযোগ ছিল, শিকাগো হোয়াইট সক্সের আট খেলোয়াড় অর্থের বিনিময়ে ১৯১৯ সালের ওয়ার্ল্ড সিরিজে হেরেছিলেন। পরে গুরুত্বপূর্ণ প্রমাণ রহস্যজনকভাবে হারিয়ে যাওয়ায় তারা আদালতে খালাস পান। তবে বেসবলের কমিশনার তাদের সবাইকে আজীবনের জন্য খেলাধুলা থেকে নিষিদ্ধ করেন।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১২৯০ : ইংল্যান্ড থেকে ইহুদিদের বহিষ্কারের নির্দেশ দেন রাজা প্রথম অ্যাডওয়ার্ড।
১৮৭২ : ব্রিটেনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চালু হয়।
১৮৯২ : কলেরার টিকার প্রথম মানবদেহে পরীক্ষা চালানো হয়।
১৯১৪ : মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের নেতৃত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করেন।
১৯২১ : বেসবলের ‘ব্ল্যাক সক্স’ কেলেঙ্কারির বিচার শুরু হয়।
১৯৪৭ : ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জ ভারতের স্বাধীনতা আইন অনুমোদন করেন।
১৯৭৭ : ভিয়েতনাম জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৯৮ : নেলসন ম্যান্ডেলা তার ৮০তম জন্মদিনে গ্রাসা মাশেলকে বিয়ে করেন।
জন্ম
১৮১১ : উইলিয়াম মেকপিস থ্যাকারে, ব্রিটিশ ঔপন্যাসিক।
১৮৪৮ : উইলিয়াম গিলবার্ট গ্রেস, ইংরেজ ক্রিকেটার।
১৯০৬ : ক্লিফোর্ড ওডেটস, মার্কিন নাট্যকার।
১৯১৮ : নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ও সাবেক প্রেসিডেন্ট।
১৯৫০ : জ্যাক লেটন, কানাডীয় রাজনীতিক।
মৃত্যু
১৬১০ : কারাভাজ্জিও, ইতালীয় চিত্রশিল্পী।
১৮১৭ : জেন অস্টেন, ব্রিটিশ ঔপন্যাসিক।
২০০৩ : ডেভিড কেলি, ব্রিটিশ বিজ্ঞানী।
২০০৪ : পল ফুট, ব্রিটিশ সাংবাদিক।