মানব-সদৃশ রোবটের পসরা সাজিয়ে বসেছে বেইজিং, কিনতে পারবেন আইনস্টাইনকেও

গ্রাহকরা এখানে রোবটদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন। যেমন রোবটিক কুকুর এবং দাবা খেলা জানে এমন রোবটের সঙ্গে চাইলেই সময় কাটাতে পারবেন তারা। দোকানটির পাশেই রয়েছে একটি রেস্তোরাঁ। এতে ও রান্না ও পরিবেশনের কাজ করছে রোবটরা।

হলিউডের বিভিন্ন সায়েন্স-ফিকশন সিনেমায় মানব-সদৃশ রোবটের আবির্ভাব ঘটেছে আরো কয়েক দশক আগে। এসব সিনেমায় হরহামেশাই দেখা যেত মানুষের পাশে ঠিক মানুষের মতোই রোবটদের সহ-অবস্থান। তাদের কখনো দেখা গেছে যুদ্ধ করতে, আবার কখনো দেখা গেছে একজন বিশ্বস্ত সহযোগী হিসেবে। বড় পর্দায় মানব-সদৃশ রোবটের এই বিচরণ রয়েছে এখনো। তবে কেউ কি ভেবেছিল, এমন মানুষের মতো দেখতে একটা রোবটকে ইচ্ছা করলেই বাজার থেকে কিনে নিজের সঙ্গে রাখা যাবে? ভেবেছিল হয়তো। খবর বিবিসি।

বিশ্বের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে রোবটের উপস্থিতি এখন নিয়মিত বিষয়। তবে এগুলোর কোনোটাই দেখতে ঠিক মানুষের মতো নয়। এ খাতে এবার ভিন্ন উদ্যোগ দেখা মিলল চীনে।

স্থানীয় সময় শুক্রবার (৮ আগস্ট) দেশটির রাজধানী বেইজিংয়ে চালু হয়েছে একটি রোবটের দোকান। বিভিন্ন কাজের জন্য উপযুক্ত স্বয়ংক্রিয় যন্ত্র থেকে শুরু করে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের মতো দেখতে হিউম্যানয়েড রোবট, কি নেই! বিক্রির জন্য সেখানে রাখা হয়েছে শতাধিক ধরনের রোবট।

বেইজিংয়ের এই দোকানকে চাইলে দেখতে পারেন একটা গাড়ির শো-রুমের মতো করেও। এখানে রোবটদের বিক্রির পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও খুচরা যন্ত্রাংশ সরবরাহের মতো সেবাও পাবেন গ্রাহকরা। দোকানে বিক্রির জন্য রাখা রোবটগুলোর দাম শুরু হয়েছে ২ হাজার ইউয়ান (প্রায় ২৭৮ ডলার বা ২০৭ ইউরো) থেকে, যা কয়েক মিলিয়ন ইউয়ান পর্যন্ত হতে পারে।

আয়োজকরা বলছেন, গ্রাহকরা এখানে রোবটদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন। যেমন রোবটিক কুকুর এবং দাবা খেলা জানে এমন রোবটের সঙ্গে চাইলেই সময় কাটাতে পারবেন তারা। দোকানটির পাশেই রয়েছে একটি রেস্তোরাঁ। এতে ও রান্না ও পরিবেশনের কাজ করছে রোবটরা।

দোকানের পরিচালক ওয়াং ইফান বলেন, যদি রোবট প্রতিটি ঘরে পৌঁছাতে হয়, তাহলে শুধু রোবট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে তা সম্ভব নয়।

ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বয়োজ্যেষ্ঠ জনসংখ্যার বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলায় রোবট প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে চীন। গত এক বছরে এই খাতে ২০ বিলিয়ন ডলারেরও বেশি প্রণোদনা দিয়েছে দেশটির সরকার। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তিভিত্তিক স্টার্টআপগুলোর জন্য ১ ট্রিলিয়ন ইউয়ানের একটি তহবিল গঠনের পরিকল্পনাও করছে।

আরও