ইতিহাসে আজকের দিন

অপরাধ সাম্রাজ্যের পতন, কর ফাঁকিতে ধরা পড়েন আল ক্যাপোনে

হত্যা ও চাঁদাবাজির অভিযোগ এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত কর ফাঁকির মামলায় কারাগারে যেতে হয় যুক্তরাষ্ট্রের কুখ্যাত অপরাধজগতের এই নেতাকে

১৯২২ সালের ১৮ অক্টোবর বিশ্বের অন্যতম বৃহৎ সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি বা বিবিসি প্রতিষ্ঠিত হয়

আজ ১৮ অক্টোবর। ১৯৩১ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের কুখ্যাত অপরাধজগতের নেতা আল ক্যাপোনের কর ফাঁকির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। হত্যা, মাদক ও চাঁদাবাজির মতো অপরাধের সাম্রাজ্য গড়ে তুললেও শেষ পর্যন্ত কর ফাঁকির মামলাতেই আইনের জালে ধরা পড়েন তিনি।

বাৎসরিক ১০ কোটি ডলারের বিশাল অপরাধ সাম্রাজ্য পরিচালনা করলেও ডন আল ক্যাপোন নিজের অর্থ আড়াল করে রেখেছিলেন। বিচার শেষে ফেডারেল তদন্তকারীদের জালে ধরা পড়ার পর তার ১১ বছরের কারাদণ্ড হয়।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৩৫৬: আল্পস পর্বতমালার উত্তরে ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে সুইজারল্যান্ডের বাসেল শহর ধ্বংস হয়।
১৬৮৫: ফ্রান্সের রাজা চতুর্দশ লুই প্রোটেস্ট্যান্টদের ধর্মীয় অধিকার বাতিল করেন।
১৯১২: লুজান চুক্তির মাধ্যমে ইতালি-তুরস্ক যুদ্ধের অবসান হয়। একই দিনে প্রথম বলকান যুদ্ধ শুরু হয়।
১৯১৮: অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য থেকে স্বাধীনতা ঘোষণা করে চেকোস্লোভাকিয়া।
১৯২২: বিশ্বের অন্যতম বৃহৎ সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি বা বিবিসি প্রতিষ্ঠিত হয়।
১৯৩১: কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হন আল ক্যাপোনে।

ছবি: ব্রিটানিকা

১৯৫৪: বিশ্বের প্রথম ট্রানজিস্টর রেডিও বাজারে আনার ঘোষণা দেয় টেক্সাস ইনস্ট্রুমেন্টস ইনকরপোরেটেড।

১৯৬২: ডিএনএর গঠন আবিষ্কারের গবেষণার জন্য জেমস ওয়াটসন, ক্রিক ও উইলকিন্স শান্তিতে নোবেল লাভ করেন।

১৯৬৭: সোভিয়েত ইউনিয়ন প্রথম সফলভাবে শুক্র গ্রহের ঘন মেঘের স্তরের নিচে মহাশূন্যযান পাঠায়।

১৯৮৯: স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পূর্ব জার্মানির কমিউনিস্ট নেতা এরিখ হোনেকার পদত্যাগে বাধ্য হন।

জন্ম
১৬৯৭: কানালেত্তো, ইতালীয় চিত্রশিল্পী।
১৮৯৮: লোটে লেনিয়া, অস্ট্রীয় অভিনেত্রী ও সংগীতশিল্পী।
১৯৬১: উইন্টন মার্সালিস, মার্কিন সংগীতশিল্পী।

মৃত্যু
১৮৭১: চার্লস ব্যাবেজ, গণিতবিদ এবং আধুনিক কম্পিউটারের জনক।
২০০০: জুলি লন্ডন, মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী।

আরও