ইতিহাসে আজকের দিন

যেদিন প্রথম বিক্রি হয়েছিল স্লাইস করা পাউরুটি

১৪৫৬ : জীবন্ত পুড়িয়ে মারার ২৫ বছর পর এক পুর্নবিচারে জোন অব আর্ককে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করা হয়।

আজ ৭ জুলাই। ১৯২৮ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মেশিনে কাটা স্লাইস করা রুটি বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হয়। সে সময় এটিকে বেকারি শিল্পের সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। অটো রোহভেডারের উদ্ভাবিত যন্ত্রে কাটা এই রুটি মানুষের দৈনন্দিন জীবনকে আরো সহজ করে তোলে। এরপর থেকেই স্লাইস করা রুটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৪৫৬ : জীবন্ত পুড়িয়ে মারার ২৫ বছর পর এক পুর্নবিচারে জোন অব আর্ককে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করা হয়।
১৬৬৮ : আইজ্যাক নিউটন কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৮০৭ : ফ্রান্সের নেপোলিয়ন ও রাশিয়ার জার আলেকজান্ডার প্রথম টিলসিট চুক্তি স্বাক্ষর করেন।
১৯২৮ : বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে স্লাইস করা রুটি বাজারে আসে।
১৯৩৭ : জাপান-চীন যুদ্ধের সূচনা হয়।
১৯৪৭ : যুক্তরাষ্ট্রের রসওয়েলে রহস্যময় উড়ন্ত বস্তু বিধ্বস্ত হওয়ার ঘটনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।
১৯৫০ : উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযানে জাতিসংঘ কমান্ড গঠন করা হয়।
১৯৭৪ : নেদারল্যান্ডসকে হারিয়ে পশ্চিম জার্মানি ফুটবল বিশ্বকাপ জেতে।
১৯৭৮ : সলোমন দ্বীপপুঞ্জ যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

জন্ম

১৮৬০ : গুস্তাভ মাহলার, অস্ট্রীয় সুরকার।
১৮৬৮ : ফ্র্যাঙ্ক বাঙ্কার গিলব্রেথ, মার্কিন প্রকৌশলী।
১৯১১ : জিয়ান কার্লো মেনোত্তি, ইতালীয় সুরকার।
১৯৪১ : মাইকেল হাওয়ার্ড, ব্রিটিশ রাজনীতিক।

মৃত্যু

১৭৭১ : টমাস গ্রে, ইংরেজ কবি।
১৯৩০ : স্যার আর্থার কোনান ডয়েল, ব্রিটিশ সাহিত্যিক ও শার্লক হোমসের স্রষ্টা।
১৯৭৩ : ভেরোনিকা লেক, হলিউড অভিনেত্রী।

আরও