আজ ১৪ আগস্ট। ১৯৪৫ সালের আজকের দিনে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ঘোষণা করেন, জাপান মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণের প্রস্তাব মেনে নিয়েছে। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের পথ চূড়ান্ত হয়। এর পরদিন সম্রাট হিরোহিতোর বেতার ভাষণের মাধ্যমে জাপানের জনগণ আত্মসমর্পণের খবর জানতে পারে। আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘটে ২ সেপ্টেম্বর আত্মসমর্পণের দলিলে স্বাক্ষরের মধ্য দিয়ে।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১০৪০ : স্কটল্যান্ডের রাজা ডানকান প্রথম প্রতিদ্বন্দ্বী ম্যাকবেথের সঙ্গে যুদ্ধে নিহত হন।
১৮৮০ : ১২৪৮ সালে শুরু হওয়া কোলন ক্যাথেড্রালের নির্মাণকাজ সম্পন্ন হয়।
১৯৪৫ : জাপানের আত্মসমর্পণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান।
১৯৪৭ : ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে পাকিস্তান।
১৯৬২ : ড্রামার পিট বেস্টকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় বিটলস।
১৯৮০ : গদানস্কে শ্রমিক ধর্মঘটের মধ্য দিয়ে পোল্যান্ডে সংহতি আন্দোলনের সূচনা হয়।
২০০৩ : যুক্তরাষ্ট্র ও কানাডার পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়ে প্রায় পাঁচ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
জন্ম
১৬৮৮ : ফ্রেডেরিক উইলিয়াম প্রথম, প্রুশিয়ার রাজা।
১৭৪২ : পিয়াস সপ্তম, পোপ।
১৯১০ : পিয়ের শেফার, ফরাসি সুরকার।
১৯৪০ : আর্থার ল্যাফার, মার্কিন অর্থনীতিবিদ।
মৃত্যু
১৯৫৬ : বার্টোল্ট ব্রেখট, জার্মান কবি ও নাট্যকার।
১৯৮৪ : জে বি প্রিস্টলি, ব্রিটিশ ঔপন্যাসিক।
১৯৮৮ : এনজো ফেরারি, ইতালীয় গাড়ি নির্মাতা।