ইতিহাসে আজকের দিন

রোসেটা পাথরের রহস্য খুলেছিল যে চাবি

এক পাথরের পাঠোদ্ধার বদলে দেয় হারানো এক ভাষাকে বোঝার ইতিহাস

১৯৬১ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১০০তম সদস্য হয় সিয়েরা লিওন

আজ ২৭ সেপ্টেম্বর। ১৮২২ সালের আজকের দিনে রোসেটা পাথরের রহস্যময় লেখার পাঠোদ্ধারের খবর বিশ্বকে চমকে দেয়। কালো গ্রানাইটের ওই পাথরে একই লেখা তিন ধরনের লিপিতে খোদাই করা ছিল। টমাস ইয়ং পাঠোদ্ধারের কাজে কিছুটা এগোলেও ফরাসি গবেষক জ্যাঁ-ফ্রাঁসোয়া শাঁপোলিয়োঁ বুঝতে পারেন, মিসরীয় চিত্রলিপির প্রতীকগুলোর প্রতিটির আলাদা কাজ রয়েছে। এই হায়ারোগ্লিফিকসের চিহ্ন কখনো অক্ষর, কখনো শব্দাংশ, আবার কখনো পুরো বস্তু বা ধারণার প্রতিনিধিত্ব করে। পরে জানা যায়, রহস্যময় এ লেখাটি আসলে টলেমি পঞ্চমের প্রশংসায় লেখা রাজনৈতিক প্রচার।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১০৬৬: উইলিয়াম দ্য কনকুয়্যেররের নরম্যান বাহিনী ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করে।
১৮২১: মেক্সিকো সিটি দখলের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি ঘটে।
১৮২২: রোসেটা পাথরের লেখার পাঠোদ্ধারের রহস্য উন্মোচিত হয়।
১৮২৫: স্টকটন-ডার্লিংটন রেলপথে প্রথম যাত্রীবাহী বাষ্পচালিত ট্রেন চলাচল করে।
১৯০৮: প্রথম ফোর্ড মডেল টি গাড়ি কারখানা থেকে বের হয়।
১৯৩৯: ১৯ দিনের প্রতিরোধের পর ওয়ারশ জার্মানির কাছে আত্মসমর্পণ করে।
১৯৪০: জার্মানি, ইতালি ও জাপান অক্ষশক্তির জোট চুক্তি সই করে।
১৯৬১: সিয়েরা লিওন জাতিসংঘের ১০০তম সদস্য হয়।
১৯৯৬: আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়।

জন্ম
১৮৬২: লুই বোথা, দক্ষিণ আফ্রিকা ইউনিয়নের প্রধানমন্ত্রী।
১৯০৬: জিম থম্পসন, মার্কিন লেখক।
১৯২৪: বাড পাওয়েল, মার্কিন সংগীতশিল্পী।
১৯৩২: অলিভার ই উইলিয়ামসন, মার্কিন সমাজবিজ্ঞানী।

মৃত্যু
১৯৬৫: ক্লারা বো, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৭২: ররি স্টর্ম, ব্রিটিশ সংগীতশিল্পী।
১৯৮৬: ক্লিফ বার্টন, মার্কিন সংগীতশিল্পী।
২০১২: হারবার্ট লম, ব্রিটিশ অভিনেতা।
২০১৮: মার্টি বালিন, মার্কিন সংগীতশিল্পী।

আরও