ইতিহাসে আজকের দিন

ছোট পর্দার নতুন দিগন্ত ‘সিক্সটি মিনিটস’-এর শুরু

১৯৬৮ সালে শুরু হওয়া ‘৬০ মিনিটস’ হয়ে ওঠে টেলিভিশন সাংবাদিকতার এক নতুন অধ্যায়

১৯৪৮ সালের ২৪ সেপ্টেম্বর সোহাইচিরো হোন্ডা জাপানে হোন্ডা মোটর কোম্পানি প্রতিষ্ঠা করেন।

আজ ২৪ সেপ্টেম্বর। ১৯৬৮ সালের আজকের দিনে দর্শকের সামনে প্রথমবারের মতো আমেরিকান টেলিভিশন ব্রডকাস্টিং নেটওয়ার্ক সিবিএস-এ প্রচারিত হয় অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এর প্রথম পর্ব। হ্যারি রিজনার ও মাইক ওয়ালেসকে নিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটির সেট ছিল সাদামাটা। আর রিজনার একে বলেছিলেন ‘টেলিভিশনের জন্য এক ধরনের সাময়িকী’। শুরুতে সংশয় থাকলেও পরে অনুষ্ঠানটি টেলিভিশন ইতিহাসের সবচেয়ে সফল ও প্রভাবশালী সংবাদ অনুষ্ঠানে পরিণত হয়।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৪৯৩: ক্রিস্টোফার কলম্বাস নতুন বিশ্বের উদ্দেশে দ্বিতীয় সমুদ্রযাত্রা শুরু করেন।
১৫২৯: সুলতান সুলেমান ও উসমানীয় বাহিনী ভিয়েনায় পৌঁছায়।
১৮৫২: অঁরি জিফার্ডের তৈরি ৩ এইচপি সম্পন্ন বাষ্পীয় ইঞ্জিনচালিত প্রথম হাইড্রোজেন পূর্ণ এয়ারশিপ ভার্সাইতে তার প্রথম সফল উড্ডয়ন সম্পন্ন করে।

ছবি: সাইন্স ফটো লাইব্রেরি

১৯৪৮: সোহাইচিরো হোন্ডা জাপানে হোন্ডা মোটর কোম্পানি প্রতিষ্ঠা করেন।
১৯৬০: বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ার ‘ইউএসএস এন্টারপ্রাইজ’ পানিতে নামানো হয়।
১৯৬৮: হ্যারি রিজনার ও মাইক ওয়ালেসের উপস্থাপনায় সিবিএস টিভিতে ইতিহাস সৃষ্টিকারী সংবাদ ভিত্তিক অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এর প্রথম পর্ব প্রচারিত হয়।
১৯৭৫: ডুগাল হ্যাস্টন ও ডগ স্কট প্রথম ব্রিটিশ হিসেবে এভারেস্টের চূড়ায় পৌঁছান।
২০১৫: সৌদি আরবের মিনায় হজের সময় পদদলিত হয়ে ৭১৭ জন নিহত হন।

জন্ম
১৫০১: জিরোলামো কারদানো, ইতালীয় চিকিৎসক ও গণিতবিদ।
১৭১৭: হোরেস ওয়ালপোল, ব্রিটিশ লেখক।
১৯৪৫: জন রাটার, ব্রিটিশ সুরকার।
১৯৪৬: জো গ্রিন, মার্কিন ফুটবল খেলোয়াড়।

মৃত্যু
১৮৮৯: ব্র্যানওয়েল ব্রন্টি, ব্রিটিশ লেখক।
১৯৩৯: সিগমুন্ড ফ্রয়েড, অস্ট্রীয় স্নায়ুবিজ্ঞানী ও মনোবিশ্লেষণের জনক।
১৯৯১: ডক্টর সিউস, মার্কিন শিশুসাহিত্যিক।
২০১৬: বাকহুইট জাইডেকো, মার্কিন সংগীতশিল্পী।

আরও