ইতিহাসে আজকের দিন

যেভাবে শুরু হয়েছিল বৈশ্বিক যোগাযোগ: আটলান্টিক টেলিগ্রামের ১৬৮ বছর

১৯৩৪ সালের ১৬ আগস্ট হাইতিতে দীর্ঘ ১৯ বছরের মার্কিন দখলদারত্বের অবসান ঘটে

আজ ১৬ আগস্ট। ১৮৫৮ সালের আজকের দিনে আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে টানা তারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বার্তা বিনিময় হয়। মার্কিন প্রেসিডেন্ট জেমস বুকানানকে অভিনন্দনবার্তা পাঠান রানী ভিক্টোরিয়া। বার্তাটি পৌঁছাতে সময় লাগে ১৬ ঘণ্টার বেশি। যদিও পরবর্তীতে ১ সেপ্টেম্বর তারটি নষ্ট হয়ে যায়। তারপরও এ বার্তা বিনিময়ের মাধ্যমে তৎকালীন বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৫১৩: গুইনগেটের যুদ্ধে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ও রোমান সম্রাট ম্যাক্সিমিলিয়ান ফ্রান্সকে পরাজিত করেন।

১৭৭৭ : বেনিংটনের যুদ্ধে ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে মার্কিন মিলিশিয়া।
১৮৫৮ : ব্রিটেনের রানি ভিক্টোরিয়া ও মার্কিন প্রেসিডেন্ট জেমস বুকাননের মধ্যে আটলান্টিক মহাসাগরীয় ক্যাবল দিয়ে প্রথমবার সফল বার্তা আদান-প্রদান সম্পন্ন হয়।
১৮৯৬ : আলাস্কার বোনানজা ক্রিকে স্বর্ণ আবিষ্কৃত হয়।
১৯৩৪ : হাইতিতে ১৯ বছরের মার্কিন দখলদারত্বের অবসান ঘটে।
১৯৪৬ : কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গায় ৪ হাজারের বেশি মানুষ নিহত ও এক লাখ মানুষ গৃহহীন হয়।
১৯৫৮ : মার্কিন সেনাবাহিনীতে যোগ দেয়ার পর এলভিস প্রিসলিকে পশ্চিম জার্মানিতে পাঠানো হয়।
১৯৬২ : পিট বেস্টকে বিটলসের ড্রামার পদ থেকে সরিয়ে দেয়া হয়।
১৯৯২ : নাইজেল ম্যানসেল হাঙ্গেরির গ্রাঁ প্রিতে দ্বিতীয় হয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেন।
২০০৩ : ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেক হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর।

জন্ম
১৭৬৩ : ফ্রেডেরিক অগাস্টাস, ডিউক অব ইয়র্ক অ্যান্ড অ্যালবানি।
১৭৯৮ : মিরাবো বুয়োনাপার্ত লামার, টেক্সাস প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট।
১৮৩২ : ভিলহেল্ম ভুন্ডট, জার্মান শারীরবিজ্ঞানী ও মনোবিজ্ঞানী।
১৮৮৪ : হুগো গার্নসবাক, মার্কিন উদ্ভাবক ও প্রকাশক।

মৃত্যু
১৮৯৯ : রবার্ট বুনসেন, জার্মান রসায়নবিদ ও বুনসেন বার্নারের উদ্ভাবক।
১৯৪৯ : মার্গারেট মিচেল, ‘গন উইথ দ্য উইন্ড’-এর মার্কিন লেখক।
১৯৫৬ : বেলা লুগোসি, হাঙ্গেরীয়-মার্কিন অভিনেতা।
১৯৭৭ : এলভিস প্রিসলি, মার্কিন সংগীতশিল্পী।

আরও