ইতিহাসে আজকের দিন

কানসাসে একই দিনে জোড়া ব্যাংক ডাকাতি

একসঙ্গে দুই ব্যাংক লুটতে গিয়ে প্রাণ যায় ডাকাতসহ আটজনের

১৯৬২ সালের ৫ অক্টোবর জেমস বন্ড সিরিজের প্রথম চলচ্চিত্র ‘ডক্টর নো’ লন্ডনে প্রদর্শিত হয় এবং বিটলস ব্যান্ডের প্রথম গান ‘লাভ মি ডু’ প্রকাশিত হয়

আজ ৫ অক্টোবর। ১৮৯২ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের কানসাসের কফিভিলে ডাকাত দল ‘ডালটন গ্যাং’ দিনের আলোয় একইসঙ্গে দুটি ব্যাংক লুটের চেষ্টা করে। এই গ্যাংয়ে ছিল তিন ডালটন ভাই ও তাদের দুই সহযোগী। তবে শহরের মানুষের প্রতিরোধে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং পুলিশের সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধে ডাকাত দলের চার সদস্যসহ মোট আটজন প্রাণ হারান।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১১৪৩ : লিওনের রাজা সপ্তম আলফোনসো পর্তুগালকে স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি দেন।
১২৭৪: কুবিলাই খানের নেতৃত্বে মঙ্গোল বাহিনী জাপানের সুশিমা দ্বীপে প্রথম আক্রমণ চালায়।
১৭৯৬: ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে স্পেন।
১৮৬৪ : ভয়াবহ এক ঘূর্ণিঝড়ে কলকাতার অধিকাংশ এলাকা ধ্বংস হয় এবং প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়।
১৮৯২ : যুক্তরাষ্ট্রের কানসাসে কফিভিল শহরে প্রকাশ্যে একইসঙ্গে জোড়া ব্যাংকে ডাকাতি করতে গিয়ে ডালটন গ্যাংয়ের একাধিক সদস্য নিহত হয়।

১৯০৮: বুলগেরিয়া তুরস্কের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯১৫: বুলগেরিয়া প্রথম বিশ্বযুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়।
১৯৬২ : জেমস বন্ড সিরিজের প্রথম চলচ্চিত্র ‘ডক্টর নো’ লন্ডনে প্রদর্শিত হয় এবং বিটলস ব্যান্ডের প্রথম গান ‘লাভ মি ডু’ প্রকাশিত হয়।
১৯৬৮ : লন্ডনডেরিতে অধিকার আন্দোলনকারীদের মিছিল পুলিশের বাধার মুখে পড়ে।
১৯৮৩ : লেহ ভাওয়েসা নোবেল শান্তি পুরস্কার পান।
২০০৫: স্টিফেনি মেয়ারের ভ্যাম্পায়ার উপন্যাস ‘টোয়ালাইট’ প্রকাশিত হয়

জন্ম

১৭২৮ : শেভালিয়ে দ’ওন দ্য বিউমোঁ, ফরাসি গোপনচর।
১৮৮২ : রবার্ট গডার্ড, মার্কিন অধ্যাপক ও উদ্ভাবক।
১৮৯৫ : ওয়াল্টার বেডেল স্মিথ, মার্কিন সেনা কর্মকর্তা।
১৯৭৩ : সেড্রিক ভিলানি, ফরাসি গণিতবিদ।

মৃত্যু

১৯৮৪ : লিওনার্ড রসিটার, ব্রিটিশ অভিনেতা।
১৯৯২ : এডি কেনড্রিকস, মার্কিন সংগীতশিল্পী।
২০০৪ : রডনি ডেঞ্জারফিল্ড, মার্কিন কৌতুকশিল্পী।
২০১১ : স্টিভ জবস, মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা।

আরও