আজ ২৬ সেপ্টেম্বর। ১৯৬০ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রধান প্রার্থী রিচার্ড নিক্সন ও জন এফ কেনেডি প্রথমবারের মতো জাতীয়ভাবে টেলিভিশনে সরাসরি বিতর্কে মুখোমুখি হন। এর আগে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের এমন বিতর্ক টেলিভিশনে সম্প্রচারিত হয়নি। বিতর্কে কেনেডিকে তুলনামূলকভাবে প্রাণবন্ত ও পরিপাটি দেখালেও নিক্সনকে ক্লান্ত ও অসুস্থ দেখাচ্ছিল। পরে কেনেডি অল্প ব্যবধানে নির্বাচনে জয়ী হন।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৩৯৬: সুলতান বায়েজিদ প্রথম ক্রুসেডারদের পরাজিত করে শত শত বন্দিকে হত্যা করেন।
১৫৮০: ফ্রান্সিস ড্রেক বিশ্বভ্রমণ শেষ করে প্লাইমাউথে ফিরে আসেন।
১৬৬৫: লন্ডনে প্লেগ মহামারিতে এক সপ্তাহেই সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।
১৭৭৭: মার্কিন বিপ্লবের সময় ব্রিটিশ জেনারেল উইলিয়াম হাওয়ের বাহিনী ফিলাদেলফিয়া দখল করে।
১৮৮৭: এমিল বার্লিনার গ্রামোফোনের পেটেন্ট নেন।
১৯০১: ব্রিটেন আশান্তি রাজ্যকে তাদের ভূখণ্ডভুক্ত করে গোল্ড কোস্টের অধীনে ন্যস্ত করে।
১৯০৭: নিউজিল্যান্ড ও নিউফাউন্ডল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা পায়।
১৯২৩: ব্রিটেনের কমনওয়েলথ সম্মেলনে তাদের অধীনে থাকা স্বায়ত্তশাসিত রাষ্ট্রগুলোকে অন্য দেশের সঙ্গে সরাসরি স্বাধীনভাবে কূটনৈতিক চুক্তি করার পূর্ণ অধিকার দেয়া হয়।
১৯৫৪: টাইফুনে জাপানের তোয়া মারু ফেরি ডুবে ১ হাজার ১৫৩ জনের প্রাণহানি ঘটে।
১৯৬০: রিচার্ড নিক্সন ও জন এফ কেনেডি প্রথম জাতীয় টেলিভিশন বিতর্কে মুখোমুখি হন।
১৯৭৩: প্রথম নন-স্টপ কনকর্ড বিমান ওয়াশিংটন থেকে মাত্র সাড়ে তিন ঘণ্টায় প্যারিস পৌঁছায়।
১৯৮৩: অস্ট্রেলিয়া প্রথমবার আমেরিকার কাপ ইয়ট প্রতিযোগিতা জেতে।
জন্ম
১৮৭৭: আলফ্রেড-দেনি কোর্তো, ফরাসি পিয়ানোবাদক।
১৮৮৭: স্যার বার্নস ওয়ালিস, ব্রিটিশ সামরিক প্রকৌশলী।
১৯৪৯: জেন স্মাইলি, মার্কিন লেখক।
মৃত্যু
১৮২০: ড্যানিয়েল বুন, মার্কিন অগ্রদূত।
১৯৩৭: বেসি স্মিথ, মার্কিন ব্লুজ সংগীতশিল্পী।
১৯৪৫: বেলা বার্তক, হাঙ্গেরীয় সংগীতকার।
২০০৮: পল নিউম্যান, মার্কিন অভিনেতা।