ইতিহাসে আজকের দিন

প্রতিশোধের ম্যাচে ২২২-০ জয়ে লেখা হয় অবিশ্বাস্য রেকর্ড

হার থেকে প্রতিশোধ নিতে নেমে জর্জিয়া টেকের নজিরবিহীন জয়

১৯৮১: আনোয়ার সাদাত হত্যাকাণ্ডের পর মিসরের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন হোসনি মুবারক।

আজ ৭ অক্টোবর। ১৯১৬ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কলেজ ফুটবলের ইতিহাসে ঘটে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের ঘটনা। জর্জিয়া টেক বিশ্ববিদ্যালয় ২২২-০ গোলে বিধ্বস্ত করে কাম্বারল্যান্ড কলেজকে। ফুটবলের মাঠে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের এই রেকর্ড ক্রীড়া ইতিহাসে এক অভূতপূর্ব ও স্মরণীয় ঘটনা হিসেবে জায়গা করে নিয়েছে।

আবার একই বছর বেসবলে কাম্বারল্যান্ডের কাছে ২২-০ গোলে হেরেছিল জর্জিয়া টেক। কোচ জন হেইসম্যানের অভিযোগ ছিল, প্রতিপক্ষ পেশাদার খেলোয়াড় ব্যবহার করেছিল।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৪৯২ : ক্রিস্টোফার কলম্বাস গতিপথ বদলে ফ্লোরিডা আবিষ্কারের সুযোগ হারান।
১৫৭১ : লেপান্তোর যুদ্ধে দক্ষিণ ইউরোপীয় দেশগুলোর জোট অটোমান নৌবহর ধ্বংস করে।
১৭৩৭ : সাইক্লোনে কলকাতায় প্রায় তিন লাখ মানুষ নিহত হয়।
১৮০৬ : লন্ডনে কার্বন পেপারের পেটেন্ট নেন রালফ ওয়েজউড।
১৯১৬ : জর্জিয়া টেক ২২২-০ গোলে কাম্বারল্যান্ডকে হারায়।
১৯১৯ : প্রথম লন্ডন-আমস্টারডাম বিমান চলাচল শুরু হয়। আবার একই দিনে, বিশ্বের প্রাচীনতম সচল বিমান সংস্থা কেএলএম প্রতিষ্ঠিত হয়
১৯৪৯ : সোভিয়েত দখলকৃত অঞ্চল নিয়ে পূর্ব জার্মানি গঠিত হয়।

১৯৫০: মার্কিন বাহিনী ৩৮তম সমান্তরাল রেখা অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশ করে।

১৯৫৯: সোভিয়েত ইউনিয়নের লুনা ৩ মহাকাশযানের পাঠানো ছবিতে চাঁদের অপর পিঠ প্রথম দেখা যায়।

১৯৭৬: চীনে মাও সে তুংয়ের পর কমিউনিস্ট পার্টির নতুন প্রধান হন হুয়া গুওফেং।

১৯৮১: আনোয়ার সাদাত হত্যাকাণ্ডের পর মিসরের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন হোসনি মুবারক।

১৯৮৬: বিখ্যাত সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

১৯৯৬: বার্তা সংস্থা ফক্স নিউজ তাদের সম্প্রচার শুরু করে।
২০০১ : আফগানিস্তানে আল কায়েদা ও তালেবানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শুরু হয়।

২০০৩: অভিনেতা আর্নল্ড সোয়ার্জনেগার ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হন।

২০০৮: অনলাইন সংগীত শোনার মাধ্যম স্পটিফাই যাত্রা শুরু করে।

জন্ম

১৫৭৩ : উইলিয়াম লড, ক্যান্টারবারির আর্চবিশপ।
১৮৮০ : পাউল হাউসার, জার্মান সামরিক কর্মকর্তা।
১৯২৭ : আর ডি লেইং, ব্রিটিশ মনোরোগ বিশেষজ্ঞ।
১৯৪৬ : ক্যাথারিন ম্যাককিনন, মার্কিন নারীবাদী ও আইন অধ্যাপক।

মৃত্যু

১৯৬৬ : জনি কিড, ব্রিটিশ সংগীতশিল্পী।
২০১৫ : গেইল জাপ্পা, মার্কিন সংগীতশিল্পী ও জাপ্পা পরিবারের ট্রাস্টের প্রধান।

আরও