ইতিহাসে আজকের দিন

এক যুদ্ধে শেষ হয় কনফেডারেটদের শেষ ঘাঁটি

মোবাইল উপসাগরের পতনে আমেরিকার গৃহযুদ্ধের মোড় ঘুরে যায়

১৮৩৯ সালের ২৩ আগস্ট ব্রিটিশ বাহিনী চীনের কাছ থেকে হংকং দখল করে

আজ ২৩ আগস্ট। ১৮৬৪ সালের আজকের দিনে ফোর্ট মরগানের আত্মসমর্পণের মধ্য দিয়ে মোবাইল উপসাগরের যুদ্ধ শেষ হয়। ঘটনাটি ‘ব্যাটল অব মোবাইল বে’ নামে পরিচিত। রশদহীন কনফেডারেট বাহিনী পরাস্ত হলে তারা মেক্সিকো উপসাগরীয় উপকূলে তাদের শেষ শক্ত অবস্থানটি হারিয়ে ফেলে। একই দিনে ইতিহাসে ঘটেছে আরো নানা গুরুত্বপূর্ণ ঘটনা।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

৪৭৬ : ওডোয়াকার তার সেনাদের সমর্থনে ইতালির রাজা ঘোষিত হন।

১৩০৫ : স্কটিশ স্বাধীনতা আন্দোলনের নেতা উইলিয়াম ওয়ালেসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়।

১৫০০ : ক্রিস্টোফার কলম্বাসকে গ্রেফতার করে শৃঙ্খলিত অবস্থায় স্পেনে পাঠানো হয়।

১৭৯৯ : নেপোলিয়ন মিসর ছেড়ে ফ্রান্সের উদ্দেশে রওনা হন।

১৮৩৯ : ব্রিটিশ বাহিনী চীনের কাছ থেকে হংকং দখল করে।

১৮৬৪ : ফোর্ট মরগান আত্মসমর্পণ করলে মোবাইল উপসাগরের যুদ্ধ শেষ হয়।

১৯৩৯ : জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে এবং গোপনে পোল্যান্ড ভাগের সিদ্ধান্ত নেয়।

১৯৪২ : জার্মান বিমান হামলায় স্তালিনগ্রাদে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হন।

১৯৬৬ : চাঁদ থেকে পৃথিবীর প্রথম ছবি ধারণ করে নাসার লুনার অরবিটার-১।

২০১১ : লিবিয়ার গৃহযুদ্ধে মুয়াম্মার গাদ্দাফির পতন ঘটে।

জন্ম

১৭৪০ : ইভান ষষ্ঠ, রাশিয়ার সম্রাট।

১৯২১ : কেনেথ জে অ্যারো, মার্কিন অর্থনীতিবিদ।

১৯২৩ : এডগার ফ্র্যাঙ্ক কোড, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও গণিতবিদ।

১৯২৬ : ক্লিফোর্ড গিয়ার্টজ, মার্কিন নৃবিজ্ঞানী।

মৃত্যু

১৯৬০ : অস্কার হ্যামারস্টাইন, মার্কিন গীতিকার।

আরও