ইতিহাসে আজকের দিন

পেলের জাদুতে ব্রাজিলের বিশ্বকাপ জয়

১৬১৩ সালের আজকের দিনে লন্ডনে উইলিয়াম শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার আগুনে পুড়ে যায়

আজ ২৯ জুন। ১৯৫৮ সালের আজকের দিনে সুইডেনের মাটিতে স্বাগতিক দেশকে ৫–২ ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ ট্রফি জয় করে ব্রাজিল। এ ম্যাচের মূল আকর্ষণ ছিলেন মাত্র ১৭ বছর বয়সী ফুটবলার পেলে। ফাইনালে জোড়া গোল করে তিনি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হিসেবে নিজের নাম লেখান।

ব্রাজিলের এ জয় শুধু একটি শিরোপা নয়, বিশ্ব ফুটবলে ব্রাজিলের আধিপত্যের সূচনা এবং পেলের কিংবদন্তি হয়ে ওঠার পথও খুলে দেয়।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৫৩৪ : ফরাসি অভিযাত্রী জ্যাক কার্তিয়ে কানাডার প্রিন্স এডওয়ার্ড দ্বীপ আবিষ্কার করেন।

১৬১৩ : লন্ডনে উইলিয়াম শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার আগুনে পুড়ে যায়।

১৭৬৭ : আমেরিকান উপনিবেশে টাউনশেন্ড রাজস্ব আইন কার্যকর করে ব্রিটেন।

১৯৪৯ : দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ নীতি বাস্তবায়ন শুরু হয়।

১৯৫৬ : অভিনেত্রী মেরিলিন মনরো নাট্যকার আর্থার মিলারকে বিয়ে করেন।

১৯৫৮ : ১৭ বছর বয়সী পেলের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ জেতে ব্রাজিল।

১৯৭৬ : সেশেলস ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

জন্ম

১৮৮০ : লুডভিগ বেক, জার্মান সেনা কর্মকর্তা।

১৯০৮ : লিরয় অ্যান্ডারসন, মার্কিন সংগীতকার।

১৯১০ : ফ্র্যাঙ্ক লেসার, মার্কিন সুরকার ও গীতিকার।

১৯৬৩ : আনে-সোফি মুটার, জার্মান বেহালাবাদক।

মৃত্যু

১৮৬১ : এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, ব্রিটিশ কবি।

১৯৪০ : পল ক্লি, সুইস-জার্মান চিত্রশিল্পী।

১৯৭৫ : টিম বাকলি, মার্কিন গায়ক ও গীতিকার।

আরও