আজ ৭ সেপ্টেম্বর। ১৯২১ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে দুই দিনব্যাপী সৌন্দর্য প্রতিযোগিতা শুরু হয়। পরে এ আয়োজনই ‘মিস আমেরিকা’ প্রতিযোগিতার ভিত্তি তৈরি করে।
এদিন ওয়াশিংটন ডিসির মার্গারেট গোরম্যান প্রথম দিনের বিজয়ী নির্বাচিত হন। পরের দিন তিনি সাঁতারের পোশাক ইভেন্টে আবাো বিজয়ী হন তিনি। ১৯২২ সালে ওয়াশিংটন ডিসি নতুন প্রতিনিধি নির্বাচিত করলেও গোরম্যান আবার প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রথম ‘মিস আমেরিকা’ হিসেবে স্বীকৃতি পান।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১১৯১: তৃতীয় ক্রুসেডে আরসুফের যুদ্ধে সালাহউদ্দিনকে পরাজিত করেন রিচার্ড প্রথম।
১৬৩০: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টন শহর প্রতিষ্ঠিত হয়।
১৯০১: চীনে বক্সার বিদ্রোহের অবসান ঘটে।
১৯২১: আটলান্টিক সিটিতে প্রথম সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন শুরু হয়।
১৯২৩: ভিয়েনায় আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৪০: লন্ডনে জার্মান বিমানবাহিনীর ব্যাপক বোমা হামলায় শত শত বেসামরিক মানুষ নিহত হন।
১৯৯৬: লাস ভেগাসে গাড়ি থেকে গুলি করে র্যাপার টুপাক শাকুরকে আহত করা হয়।
জন্ম
১৫৩৩: এলিজাবেথ প্রথম, ইংল্যান্ডের রানি।
১৯২৫: লরা অ্যাশলি, ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার।
১৯৩৬: বাডি হলি, মার্কিন সংগীতশিল্পী।
মৃত্যু
১৯৭৮: কিথ মুন, ব্রিটিশ সংগীতশিল্পী।
২০০৩: ওয়ারেন জেভন, মার্কিন গায়ক ও গীতিকার।
২০২২: মার্শা হান্ট, মার্কিন অভিনেত্রী ও নাগরিক অধিকারকর্মী।