ইতিহাসে আজকের দিন

চার কিশোরের চোখে ধরা পড়ে হাজার বছরের শিল্পভাণ্ডার

১৮৪৮ সালের ১২ সেপ্টেম্বর ফেডারেল রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে সুইজারল্যান্ড

আজ ১২ সেপ্টেম্বর। ১৯৪০ সালের আজকের দিনে ফ্রান্সের লাসকো অঞ্চলের একটি গুহায় চার কিশোরের আবিষ্কারে সামনে আসে প্রাগৈতিহাসিক যুগের অসাধারণ সব চিত্র ও খোদাই। গুহার দেয়ালে ঘোড়া, বাইসন, হরিণসহ ৬০০টির বেশি প্রাণীর ছবি ছিল, যা প্রাচীন গুহাচিত্রের অন্যতম সমৃদ্ধ নিদর্শন হিসেবে পরিচিত।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১২১৭: ফরাসি রাজপুত্র লুই ও ইংল্যান্ডের রাজা তৃতীয় হেনরির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৬২৪: টেমস নদীতে রাজা প্রথম জেমসের উপস্থিতিতে প্রথম সাবমেরিনের প্রকাশ্যে পরীক্ষা চালানো হয়।
১৮৪৮: সুইজারল্যান্ড ফেডারেল রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

১৯১৮: জার্মান অধিকৃত সেন্ট মিহিলে হামলা চালায় মার্কিন বাহিনী।
১৯৩৩: ট্রাফিক সংকেতে অপেক্ষার সময় পদার্থবিদ লিও জিলার্ড পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়ার ধারণা পান।
১৯৪০: ফ্রান্সের লাসকো গুহায় চার কিশোর প্রাগৈতিহাসিক যুগের অসাধারণ চিত্র ও খোদাই আবিষ্কার করে।

১৯৫৩: সিনেটর জন এফ কেনেডি রোড আইল্যান্ডের নিউপোর্টে জ্যাকুলিন বুভিয়ারকে বিয়ে করেন।
১৯৫৯: রাশিয়ার লুনিক-২ চাঁদের উদ্দেশে উৎক্ষেপণ করা হয় এবং পরে প্রথম মহাকাশযান হিসেবে চাঁদের পৃষ্ঠে আঘাত হানে।

১৯৯৫: বেলারুের সামরিক বাহিনী একটি হাইড্রোজেন বেলুন গুলি করে নামায়। এতে বেলুনের ভেতরে অবস্থানরত দুই মার্কিন পাইলট নিহত হন।
২০০১: বিশ্ব বাণিজ্য কেন্দ্র ও পেন্টাগনে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্ত্রাসবিরোধী যুদ্ধ ঘোষণা করেন।

জন্ম
১৮৫২: এইচএইচ অ্যাসকুইথ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
১৯০০: হাসকেল ব্রুকস কারি, মার্কিন গণিতবিদ।
১৯৩৭: জর্জ চুভালো, কানাডীয় মুষ্টিযোদ্ধা।
১৯৪৩: মাইকেল ওন্ডাটজি, কানাডীয় লেখক।

মৃত্যু
১৯৭৭: স্টিভ বিকো, দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ চেতনা আন্দোলনের নেতা।
২০০৩: জনি ক্যাশ, মার্কিন সংগীতশিল্পী।
২০১৩: রে ডলবি, মার্কিন প্রকৌশলী ও শব্দপ্রযুক্তির উদ্ভাবক।
২০১৪: ডোনাল্ড সিনডেন, ব্রিটিশ অভিনেতা।

আরও