আজ ১ অক্টোবর। ১৯৭৫ সালের আজকের দিনে ফিলিপাইনের ম্যানিলায় মুখোমুখি হয়েছিলেন মুহাম্মদ আলী ও জো ফ্রেজিয়ার। ‘থ্রিলা ইন ম্যানিলা’ নামে পরিচিত সেই লড়াই ১৪ রাউন্ড চলার পর ফ্রেজিয়ারের কর্নার থেকে থামিয়ে দেয়া হয় এবং শেষ পর্যন্ত জয় পান আলী।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
৯৫৯ : শান্তিকামী প্রথম এডগার সমগ্র ইংল্যান্ডের রাজা হন।
১৫৭৪ : ঝড়ে লেইডেনের বাঁধ ভেঙে ২০ হাজার স্প্যানিশ সেনা ডুবে মারা যায়।
১৮৬৭ : কার্ল মার্ক্সের বিশ্বখ্যাত গ্রন্থ ‘দাস ক্যাপিটাল’ প্রথম প্রকাশিত হয়।
কার্ল মার্ক্স
১৮৬৯: অস্ট্রিয়ার ভিয়েনায় বিশ্বে প্রথমবারের মতো ডাককার্ড চালু করা হয়।
১৯১৮ : টি ই লরেন্সের নেতৃত্বে আরব বাহিনী দামেস্ক দখল করে।
১৯৪৯ : গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ঘোষণা দেন মাও সে তুং।
১৯৬০ : যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে নাইজেরিয়া এবং জাতিসংঘের ৯৯তম সদস্য দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।
১৯৭১ : ফ্লোরিডায় ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড উদ্বোধন হয়।
১৯৭৫ : ফিলিপাইনের ম্যানিলায় বক্সিংয়ের লড়াইয়ে জো ফ্রেজিয়ারকে হারিয়ে দেন মুহাম্মদ আলী
১৯৭৮: যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে দ্বীপরাষ্ট্র টুভালু।
১৯৮২: সনি প্রথম বাণিজ্যিকভাবে সিডি প্লেয়ার বাজারে আনে।
জন্ম
১৬৮৫ : ষষ্ঠ চার্লস, রোমান সাম্রাজ্যের সম্রাট।
১৯১৫ : জেরোম ব্রুনার, মার্কিন মনোবিজ্ঞানী।
১৯২৮ : শিবাজি গণেশন, ভারতীয় অভিনেতা।
১৯৫৫ : দিলীপ সাংভি, ভারতীয় ব্যবসায়ী।
মৃত্যু
১৯৯৯ : লেনা জাভারোনি, ব্রিটিশ গায়িকা।
২০০০ : রেজি ক্রে, ব্রিটিশ অপরাধী।
২০১৩ : টম ক্ল্যান্সি, মার্কিন লেখক।
২০১৮ : শার্ল আজনাভুর, ফরাসি গায়ক ও অভিনেতা।