ইতিহাসে আজকের দিন

সাগরে তলিয়ে গিয়েছিল ব্রিটিশ রাজকীয় যুদ্ধজাহাজ ‘মেরি রোজ’

১৯৪১ : বিখ্যাত কার্টুন চরিত্র ‘টম অ্যান্ড জেরি’ প্রথমবারের মতো নিজেদের নামে আত্মপ্রকাশ করে।

আজ ১৯ জুলাই। ১৫৪৫ সালের আজকের দিনে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির প্রধান যুদ্ধজাহাজ মেরি রোজ সোলেন্টের যুদ্ধে হঠাৎ দমকা হাওয়ায় কাত হয়ে ডুবে যায়। খোলা কামানের মুখ দিয়ে পানি ঢুকে পড়ায় মুহূর্তেই তলিয়ে যায় জাহাজটি। এতে ৪০০ জনেরও বেশি নাবিক প্রাণ হারান। কয়েক শতাব্দী পর ইংলিশ চ্যানেল থেকে জাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হলে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পানির নিচের প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে পরিণত হয়।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
৭১১ : তারিক ইবনে জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী ভিসিগথদের পরাজিত করে।

১৫৪৫ : ইংল্যান্ডের যুদ্ধজাহাজ মেরি রোজ সোলেন্টের যুদ্ধে ডুবে যায়।

১৮৪৩ : বিশ্বের বৃহত্তম লৌহ নির্মিত বাষ্পচালিত জাহাজ এসএস গ্রেট ব্রিটেন পানিতে নামানো হয়।

১৮৭০ : ফ্রান্স আনুষ্ঠানিকভাবে প্রুশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৮৭৭ : প্রথম উইম্বলডন টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১৯০৩ : মরিস গারিন প্রথম 'ট্যুর ডি ফ্রান্স' সাইকেল রেস প্রতিযোগিতায় বিজয়ী হন।

১৯৪১ : বিখ্যাত কার্টুন চরিত্র ‘টম অ্যান্ড জেরি’ প্রথমবারের মতো নিজেদের নামে আত্মপ্রকাশ করে।

প্রথমবারের মতো ‘দ্য মিডনাইট স্ন্যাক’ পর্বের নামে ‘টম অ্যান্ড জেরি’ অ্যানিমেশনটি প্রকাশিত হয়

১৯৬৯ : অ্যাপোলো-১১ চাঁদের কক্ষপথে প্রবেশ করে।

১৯৮০ : আফগানিস্তান ইস্যুতে বহু দেশের বয়কটের মধ্যেই মস্কো অলিম্পিক শুরু হয়।

জন্ম
১৮১৪ : স্যামুয়েল কোল্ট, মার্কিন উদ্ভাবক ও অস্ত্র নির্মাতা।

১৮৯৩ : ভ্লাদিমির মায়াকোভস্কি, রুশ কবি।

১৯৪৯ : কেগালেমা মোতলান্তে, দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি।

১৯৬২ : এডি ল্যাম্পার্ট, মার্কিন বিনিয়োগকারী।

মৃত্যু
১৯৬৫ : সিংম্যান রি, দক্ষিণ কোরিয়ার প্রথম রাষ্ট্রপতি।

২০০১ : জুডি ক্লে, মার্কিন সোল ও গসপেল সংগীতশিল্পী।

আরও