আজ ৩০ জুন। ১৮৫৯ সালের আজকের দিনে এক রোমাঞ্চকর ও অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছিল বিশ্ববাসী। ফরাসি অ্যাক্রোব্যাট জিন ফ্রাঁসোয়া গ্রেভেলেট, যিনি ‘ব্লোনডিন’ নামে পরিচিত, পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে একটি সরু দড়ির ওপর দিয়ে হেঁটে নায়েগ্রা জলপ্রপাত পার হওয়ার এক অবিশ্বাস্য কীর্তি স্থাপন করেন।
১ হাজার ১০০ ফুট দীর্ঘ এবং জলপ্রপাতের উত্তাল জলরাশি থেকে প্রায় ১৭০ ফুট উঁচুতে ঝুলন্ত এই দড়ি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কানাডা অংশে যাওয়ার সময় হাজার হাজার দর্শক তাকে করতালি দিয়ে উৎসাহিত করেন।
ব্লোনডিন শুধু এ পথ পারই হননি, বরং মাঝপথে শুয়ে পড়া এবং ওয়াইন পান করার মতো নানা শারীরিক কসরতও প্রদর্শন করেন।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৮৫৯ : ব্লোন্ডিন নায়াগ্রা জলপ্রপাতের ওপর টানানো দড়ি দিয়ে হেঁটে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পৌঁছে ইতিহাস গড়েন।
১৮৯৪ : লন্ডনে টেমস নদীর ওপর টাওয়ার ব্রিজ আনুষ্ঠানিকভাবে চালু হয়।
১৯০৮ : রাশিয়ার তুঙ্গুস্কা অঞ্চলে ইতিহাসের সবচেয়ে বড় উল্কাপাতের ঘটনা ঘটে।
১৯৩৪ : অ্যাডলফ হিটলার ‘লাইট অব দ্য লং নাইভস’ অভিযানের মাধ্যমে নাৎসি দলে রক্তক্ষয়ী শুদ্ধি অভিযান চালান।
১৯৩৭ : লন্ডনে বিশ্বের প্রথম জরুরি টেলিফোন সেবা ‘৯৯৯’ চালু হয়।
১৯৬০ : জায়ার (বর্তমান গণতান্ত্রিক কঙ্গো) বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৬২ : রুয়ান্ডা ও বুরুন্ডি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
২০০২ : ফুটবল বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে ২-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল রেকর্ড পঞ্চমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জন্ম
১৬৮৫ : জন গে, ব্রিটিশ কবি ও নাট্যকার।
১৮৮৪ : ফ্রাঞ্জ হালডার, জার্মান সেনা কর্মকর্তা।
১৮৯৩ : ভাল্টার উলব্রিখ্ট, জার্মান রাজনীতিক।
মৃত্যু
১৯৯৫ : ফিলিস হাইম্যান, মার্কিন গায়িকা ও গীতিকার।
২০০১ : চেট অ্যাটকিনস, মার্কিন গিটারবাদক।