সিলেবাসে নতুন পাঠ: বই না পড়ে বলা হচ্ছে প্রেমে পড়তে!

চীনা বিশ্ববিদ্যালয়ের আজব নোটিশ

এপ্রিলের ১ থেকে ৬ তারিখ পর্যন্ত বসন্তকালীন ছুটি ঘোষণা করে এমন বার্তা দেয়া হয়েছে। এ ছুটির মূল ভাবনা হলো, শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে জীবনের অনুভূতিগুলো কাছ থেকে দেখার সুযোগ করে দেয়া।

পড়াশোনার চাপ থেকে একটু দূরে সরে জীবনকে নতুনভাবে দেখার আহ্বান জানিয়েছে চীনের একটি বিশ্ববিদ্যালয়। সিচুয়ানের একটি বেসরকারি বিমান চলাচল বিষয়ক কলেজ তাদের শিক্ষার্থীদের বলছে, কিছুদিনের জন্য বই বন্ধ রেখে বাইরে যেতে, ফুল দেখতে, এমনকি চাইলে প্রেমেও পড়তে।

এপ্রিলের ১ থেকে ৬ তারিখ পর্যন্ত বসন্তকালীন ছুটি ঘোষণা করে এমন বার্তা দেয়া হয়েছে। এ ছুটির মূল ভাবনা হলো, শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে জীবনের অনুভূতিগুলো কাছ থেকে দেখার সুযোগ করে দেয়া।

চীনের প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় এমন উদ্যোগ অনেকের কাছে নতুন মনে হলেও এর পেছনে রয়েছে বড় সামাজিক বাস্তবতা। সরকার এখন মানুষকে ভ্রমণ, অবসর ও পারিবারিক জীবনের দিকে আরো আগ্রহী করতে চায়।

দেশটিতে এখন শুধু গ্রীষ্ম ও শীত নয়, বসন্ত ও শরৎকালেও ছুটি চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। সিচুয়ান ও জিয়াংসু প্রদেশসহ সুঝৌ ও নানজিং শহরেও এমন উদ্যোগ দেখা যাচ্ছে।

এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতির বিষয়ও। মানুষকে বাইরে বের করে ভ্রমণে উৎসাহ দিলে অভ্যন্তরীণ আয় বাড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি কমে যাওয়া জন্মহার নিয়েও উদ্বেগ রয়েছে।

এমন বাস্তবতায় শিক্ষার্থীদের প্রতি দেয়া ছোট্ট বার্তাটি আসলে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। কেউ হয়তো সত্যিই প্রেমে পড়বে, কেউ হয়তো বন্ধুদের নিয়ে ঘুরবে। কিন্তু সবার জীবনেই অন্তত আনন্দ ছুঁয়ে যাওয়ার একটি সুযোগ তৈরি হবে।

—রয়টার্স থেকে তথ্য নেয়া

আরও